Header Premium (728×90)

ব্রাজিলিয়ানদের মধ্যে কমছে ফুটবলের জনপ্রিয়তা, জরিপে উঠে এল তথ্য

ব্রাজিলিয়ানদের মধ্যে ফুটবল নিয়ে আগ্রহ দিন দিন কমছে। ‘ডেটাফোলহা’র সাম্প্রতিক এক জরিপের তথ্য অনুযায়ী, ১৬ বছর বা তার বেশি বয়সি ব্রাজিলীয়দের মধ্যে ৬৪ শতাংশ ফুটবল নিয়ে আগ্রহী। এই আগ্রহী জনগোষ্ঠীর মধ্যে ২৮ শতাংশ জানিয়েছেন তাদের ফুটবলে ‘প্রচুর আগ্রহ’ আছে, আর ৩৬ শতাংশের আছে ‘কিছুটা আগ্রহ’। অন্যদিকে, ৩৬ শতাংশ মানুষ জানিয়েছেন, তারা ফুটবলের খবর রাখেন না।

ব্রাজিলের সংবাদমাধ্যম ও’গ্লোবোর প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের সর্বশেষ জরিপের তুলনায় এবার ফুটবলের প্রতি আগ্রহ ৮ শতাংশ কমেছে। সেই সময় ৭২ শতাংশ মানুষ ফুটবল অনুসরণ করার কথা জানিয়েছিলেন, আর মাত্র ২৮ শতাংশের কোনো আগ্রহ ছিল না।

গত ২২ ও ২৩ জুলাই ব্রাজিলের পাঁচটি অঞ্চলের ১৩৯টি পৌরসভার ২ হাজার ৪ জন মানুষের ওপর এই জরিপ চালানো হয়। এই সমীক্ষার ভুলের সম্ভাব্য মাত্রা (মার্জিন অব এরর) ২ শতাংশ কম বা বেশি হতে পারে। জরিপের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, অংশগ্রহণকারীদের লিঙ্গ ও শিক্ষার হারের ওপর ভিত্তি করে আগ্রহের ক্ষেত্রে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। পুরুষদের মধ্যে ৭৭ শতাংশ ফুটবল অনুসরণ করেন, যেখানে নারীদের ক্ষেত্রে এই হার ৫২ শতাংশ।

শিক্ষার হারের প্রভাবও গবেষণায় স্পষ্ট। প্রাথমিক শিক্ষায় শিক্ষিতদের মধ্যে ৪৯ শতাংশ ফুটবল অনুসরণ করেন, মাধ্যমিক শিক্ষায় শিক্ষিতদের মধ্যে এই হার বেড়ে দাঁড়ায় ৬৭ শতাংশে, আর উচ্চশিক্ষাপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে এটি সর্বোচ্চ ৭৫ শতাংশে পৌঁছায়।

উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, এই জরিপের তথ্য সংগ্রহ করা হয়েছে ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালের কয়েক দিন পরই। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত সেই বিশ্বকাপে ব্রাজিল শেষ ষোলো থেকে বিদায় নেয়। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা এ নিয়ে টানা ষষ্ঠবার ফাইনালে ওঠার আগেই টুর্নামেন্ট থেকে বাদ পড়ল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

গ্লাসগো ২০২৬: কমনওয়েলথ গেমসে সাশ্রয়ী ও টেকসই আয়োজনের নতুন মডেল

স্বাধীন মূল্যায়ন প্রতিবেদনে গ্লাসগো ২০২৬ কমনওয়েলথ গেমসকে ভবিষ্যতের আন্তর্জাতিক ক্রীড়া আসরের নতুন ও কার্যকর মডেল…

13 minutes ago

দেশে নারী নির্যাতন ও যৌন নিপীড়নের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে

দেশে নারী নির্যাতন, শ্লীলতাহানি ও হত্যার ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে। বিভিন্ন স্থানে মামলা দায়ের করা…

16 minutes ago

রমেক হাসপাতালে হামের উপসর্গে ৯ মাস বয়সী শিশুর মৃত্যু

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নয় মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে…

29 minutes ago

মাদ্রাসা বন্ধের পক্ষে তসলিমা নাসরিন, শেখ হাসিনাকে ফেরার আহ্বান

দীর্ঘ ১৯ বছর পর কলকাতায় ফিরে তসলিমা নাসরিন কট্টর ইসলামপন্থি ও মাদ্রাসা ব্যবস্থার কড়া সমালোচনা…

44 minutes ago

প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ আর্চারিতে স্বর্ণপদক জিতলেন সীমা আক্তার শিমু

টঙ্গীর আর্চারি ট্রেনিং একাডেমিতে প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপের রিকার্ভ মিক্সড টিম ইভেন্টে মালয়েশিয়ার মোহাম্মদ দানিশের সঙ্গে…

59 minutes ago

নিরাপদ অভিবাসন নিশ্চিতে জাতীয় কর্মপরিকল্পনা ২০২৬-২০৩০ উদ্বোধন

নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় কর্মপরিকল্পনা (ন্যাপ) ২০২৬-২০৩০ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে…

1 hour ago

This website uses cookies.