Header Premium (728×90)

রমেক হাসপাতালে হামের উপসর্গে ৯ মাস বয়সী শিশুর মৃত্যু

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে শাওন নামে নয় মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২ আগস্ট) দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এই শিশুটির মৃত্যুর মধ্য দিয়ে রংপুর বিভাগে হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছরের ৩০ মার্চ থেকে ২ আগস্ট পর্যন্ত রংপুর বিভাগে হামের উপসর্গ নিয়ে মোট ২ হাজার ১৫০ জন রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ২ হাজার ৯৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে নতুন করে আরও ২০ জন রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন রোগীদের মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন, নীলফামারীতে পাঁচজন, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চারজন এবং লালমনিরহাট জেনারেল হাসপাতালে একজন ভর্তি রয়েছেন।

Recent Posts

সোবহানার সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ

অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের ধাক্কা সামলে ২২১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। এই…

7 hours ago

৫ বছর পর ন্যান্সি ও জাহিদ নিরবের দ্বৈত গান ‘দিওয়ানা দিল’

দীর্ঘ প্রায় পাঁচ বছর পর আবারও দ্বৈত কণ্ঠে গান গাইলেন নাজমুন মুনিরা ন্যান্সি ও জাহিদ…

7 hours ago

তুরস্কে পর্যটকবাহী বাস ও টো ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় মানিসা প্রদেশে একটি পর্যটকবাহী বাস ও উদ্ধার কাজে ব্যবহৃত টো ট্রাকের সংঘর্ষে অন্তত…

7 hours ago

পিরোজপুরে ডেঙ্গু ও কিশোর গ্যাং দমনে প্রতিমন্ত্রীর কঠোর নির্দেশনা

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধ, হাসপাতালের সেবার মানোন্নয়ন ও অপরাধ দমনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশ…

8 hours ago

জাতীয় ক্রিকেট লিগে একদিনে পাঁচ ব্যাটারের সেঞ্চুরি

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিনে পাঁচ ব্যাটার পেয়েছেন সেঞ্চুরির দেখা। ঢাকা, চট্টগ্রাম ও…

8 hours ago

দিল্লির রাজপথে প্রতিবাদের ভূত যেভাবে মোদি সরকারকে তাড়া করছে

১০ অক্টোবরের দিল্লির রাজপথের দৃশ্য থেকে পরিষ্কার যে, বিজেপি সরকার জনগণের ভিন্নমতের প্রতি চরম আতঙ্কিত।…

8 hours ago

This website uses cookies.