Header Premium (728×90)

গ্লাসগো ২০২৬: কমনওয়েলথ গেমসে সাশ্রয়ী ও টেকসই আয়োজনের নতুন মডেল

মাত্র ১৮ মাসের প্রস্তুতিতে আয়োজিত গ্লাসগো ২০২৬ কমনওয়েলথ গেমস ভবিষ্যতের বড় আন্তর্জাতিক ক্রীড়া আসরগুলোর জন্য একটি নতুন মডেল হিসেবে স্বীকৃত হয়েছে। রোববার প্রকাশিত 'দ্য স্টোরি সো ফার' শীর্ষক অন্তর্বর্তী মূল্যায়ন প্রতিবেদনে গেমসটিকে কম খরচে, টেকসই এবং কার্যকরভাবে বড় ক্রীড়া আসর আয়োজনের বাস্তব উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে। এই আয়োজনে নতুন কোনো স্টেডিয়াম নির্মাণ না করে বিদ্যমান অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হয়েছে, যা খরচ কমানোর পাশাপাশি পরিবেশবান্ধব ও অন্তর্ভুক্তিমূলক আয়োজনের নজির স্থাপন করেছে।

এবারের আসরে ৭৪টি দেশ ও অঞ্চল থেকে প্রায় ৩ হাজার ক্রীড়াবিদ ১০টি ক্রীড়া এবং ৬টি প্যারা ক্রীড়া ডিসিপ্লিনে অংশ নিয়েছেন। মোট ২১৫টি পদক ইভেন্টে ১ হাজার ১৬৮টি পদক বিতরণ করা হয়েছে। গেমস চলাকালীন ভেন্যু, লাইভ সাইট এবং গ্লাসগো ২০২৬ ফেস্টিভ্যাল মিলিয়ে ৬ লাখ ৩০ হাজারের বেশি মানুষ সরাসরি উপস্থিত ছিলেন। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গেমস সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে প্রায় ৫০ কোটি ভিউ হয়েছে এবং ৪ হাজারের বেশি স্বেচ্ছাসেবক ১ লাখ ৫৬ হাজার ১১০ ঘণ্টা দায়িত্ব পালন করেছেন।

গ্লাসগো ২০২৬-এর অন্যতম উল্লেখযোগ্য সাফল্য ছিল প্যারা ক্রীড়ার সর্বোচ্চ অন্তর্ভুক্তি। কমনওয়েলথ গেমসের ইতিহাসে প্রথমবার ৬টি প্যারা ডিসিপ্লিনে ৪৭টি পদক ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। এমনকি ইংল্যান্ডের মার্ক সোয়ান প্যারা পাওয়ারলিফটিংয়ে স্বর্ণ জিতে গেমসের প্রথম স্বর্ণপদক জয়ের ইতিহাস গড়েছেন।

পরিবেশবান্ধব আয়োজনেও গ্লাসগো নতুন মানদণ্ড তৈরি করেছে। প্রতিযোগিতার সব ভেন্যু ৮ মাইলের মধ্যে অবস্থিত ছিল এবং ভেন্যুগুলোতে শতভাগ নবায়নযোগ্য বিদ্যুৎ ব্যবহার করা হয়েছে। গেমসের ৭১ শতাংশ পরিবহন ছিল হাইব্রিড বা বৈদ্যুতিক, যার মধ্যে ৬৩ শতাংশই ছিল সম্পূর্ণ বৈদ্যুতিক। খাবারের মেন্যুর ৫৯ শতাংশ ছিল নিরামিষ বা উদ্ভিদভিত্তিক। এছাড়া অস্থায়ী অবকাঠামোর ৯০ শতাংশের বেশি পুনর্ব্যবহার করা হয়েছে এবং ৯৯ হাজার ৪০১টি পুনর্ব্যবহৃত প্লাস্টিকের বোতল দিয়ে ভেন্যুর ব্যানার তৈরি করা হয়েছে। কিংস ব্যাটন রিলের অংশ হিসেবে ১১১টি পরিচ্ছন্নতা অভিযানে ১০ লাখ ১৯ হাজার ৫৫৪টি প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হয়েছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রাকেও ছাড়িয়ে গেছে।

গ্লাসগো ২০২৬-এর প্রধান নির্বাহী ফিল ব্যাটি জানান, এই গেমস প্রমাণ করেছে যে নতুনভাবে চিন্তা করলে বড় আন্তর্জাতিক আসরও কম খরচে সফলভাবে আয়োজন করা সম্ভব। কমনওয়েলথ স্পোর্টের প্রধান নির্বাহী কেটি স্যাডলিয়ার বলেন, গ্লাসগো ২০২৬ ভবিষ্যতের গেমসের জন্য একটি নমনীয় ও টেকসই সেতুবন্ধন তৈরি করেছে। আয়োজকদের তথ্য অনুযায়ী, গ্লাসগো ২০২৬-এর সম্ভাব্য ব্যয় ১৬২ দশমিক ৬ মিলিয়ন পাউন্ড, যা ২০১৪ সালের গ্লাসগো গেমসের ৫৪৩ মিলিয়ন এবং ২০২২ সালের বার্মিংহাম গেমসের ৬৮০ মিলিয়ন পাউন্ডের তুলনায় অনেক কম।

কিংস ব্যাটন রিলের অংশ হিসেবে ১৮৮টি স্থানে ১১১টি পরিচ্ছন্নতা অভিযানে ১৪ হাজার ৩০৪ জন স্বেচ্ছাসেবকের অংশগ্রহণে সমুদ্রে যাওয়ার আগেই ১০ লাখ ১৯ হাজার ৫৫৪টি প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হয়েছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রাকেও ছাড়িয়ে গেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী ৫ দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার

বান্দরবান জেলার লামা উপজেলার তিন স্কুলছাত্রী নিখোঁজের ৫ দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার হয়েছে। পুলিশ…

2 minutes ago

রাজস্ব ঘাটতিতে ব্যাংক থেকে সরকারের ঋণ বাড়ছে

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে ব্যাংক খাত থেকে ২৪ হাজার ২৪৫ কোটি টাকা নিট…

8 minutes ago

রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে বাস রুট পুনর্বিন্যাসের পরিকল্পনা

রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ৯৮টি বাস রুট কমিয়ে ৩২টি করার পরিকল্পনা নিয়েছে সরকার। প্রতিটি রুটে…

13 minutes ago

যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে হামলার ষড়যন্ত্র, ১৯ বছর বয়সি তরুণ গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের অরোরা এলাকায় হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনার অভিযোগে ১৯ বছর বয়সি আলেক্সান্দ্রোস পাপোরাকিসকে…

23 minutes ago

২০৫০ সালের মধ্যে ১৯ লাখ বেল তুলা উৎপাদনের লক্ষ্যমাত্রা সরকারের

দেশের বস্ত্রশিল্পের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ২০৫০ সালের মধ্যে ১৯ লাখ বেল তুলা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ…

24 minutes ago

নেতানিয়াহুর বিরুদ্ধে মানহানির মামলা করলেন সাবেক গোয়েন্দা প্রধান রোনেন বার

২০২৩ সালের ৭ অক্টোবরের নিরাপত্তা ব্যর্থতার দায় অন্যের ওপর চাপানোর অভিযোগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে…

33 minutes ago

This website uses cookies.