মৌলভীবাজারের বড়লেখায় গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যায় জড়িতদের বিচার এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত এই মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে আব্দুল আলী ট্রেড সেন্টার প্রাঙ্গণে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা স্পষ্টভাবে বলেন, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে কোনো প্রকার বিলম্ব করা উচিত হবে না। তারা জুলাইয়ের হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা, শহীদ ওসমান বিন হাদীর হত্যাকারীদের শাস্তি নিশ্চিত করা এবং সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের জোর দাবি জানান। এছাড়া বক্তারা বিএনপির বিভিন্ন রাজনৈতিক অবস্থানের সমালোচনা করেন।
উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা ইসলাম উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল বাছিতের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মৌলভীবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ও বড়লেখা-জুড়ী উপজেলার তত্ত্বাবধায়ক মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এমাদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মোহাইমিন এবং ছাত্রশিবিরের উপজেলা উত্তর শাখার সভাপতি হানজালা আহমদ।
সমাবেশস্থলে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য হেলাল উদ্দিন, মো. কামাল উদ্দিন, আব্দুস সামাদ, জুবের আহমদ, সূরা সদস্য আলিম উদ্দিন ও আবু তাহেরসহ দলটির অন্যান্য নেতাকর্মীরা।
সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা জানিয়েছেন, ইসরাইলের সঙ্গে নিরাপত্তাকাঠামো নিয়ে আলোচনায় প্রায় ৯০ শতাংশ বিষয়ে সমঝোতা…
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সদ্য অপসারিত উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে…
জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) শুরুর আগে জাতীয় স্টেডিয়ামের অ্যাথলেটিক টার্ফে ঘরোয়া ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা সম্পন্ন…
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগত মতবিনিময় করেছেন বাংলাদেশের…
শিশুর অতিরিক্ত ওজন ও স্থুলতা রোধে শুধু খাবার নিয়ন্ত্রণ নয়, বরং পুরো পরিবারের জীবনযাত্রায় পরিবর্তন…
চলতি বছর স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই। আগামী বছরের ৬ জুনের মধ্যে এই…
This website uses cookies.