ভারতের তারকা দম্পতি বিরাট কোহলি ও আনুশকা শর্মা রিয়েল এস্টেট খাতে আবারও বড় বিনিয়োগ করেছেন। মুম্বাইয়ের ভারসোভা এলাকায় একটি বিলাসবহুল আবাসনে তারা নতুন একটি ফ্ল্যাট কিনেছেন। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এই ফ্ল্যাটটির মূল্য প্রায় ১৮ কোটি ২৯ লাখ রুপি। বহুতল ভবনের ওপরের দিকের একটি তলায় অবস্থিত এই ফ্ল্যাটটির আয়তন ২ হাজার ৬৪৪ বর্গফুট। এর সঙ্গে অতিরিক্ত ৩১৬ বর্গফুট ব্যবহারযোগ্য জায়গা এবং তিনটি গাড়ি রাখার জন্য নির্দিষ্ট পার্কিং সুবিধাও রয়েছে।
রিয়েল এস্টেটে বিনিয়োগের ক্ষেত্রে এই তারকা দম্পতির দীর্ঘদিনের আগ্রহ রয়েছে। এর আগে ২০১৬ সালে মুম্বাইয়ের ওরলি এলাকার সমুদ্রঘেঁষা একটি আবাসনের ৩৫তম তলায় ৭ হাজার ১৭১ বর্গফুটের একটি বিলাসবহুল ফ্ল্যাট প্রায় ৩৪ কোটি রুপিতে বুক করেছিলেন বিরাট। তবে চার শয়নকক্ষের সেই ফ্ল্যাটের বুকিং পরবর্তীতে বাতিল হয়ে যাওয়ায় চুক্তিটি আর বাস্তবায়িত হয়নি।
নতুন এই ফ্ল্যাটটি ছাড়াও মুম্বাই, গুরুগ্রাম ও আলিবাগে বিরাট-আনুশকার একাধিক বিলাসবহুল বাড়ি ও জমি রয়েছে। পশ্চিম দিল্লিতে বেড়ে ওঠা বিরাটের গুরুগ্রামের ডিএলএফ ফেজ-১ এলাকায় প্রায় ১০ হাজার বর্গফুটের একটি বিলাসবহুল বাড়ি রয়েছে। শহরের অন্যতম অভিজাত এলাকায় অবস্থিত এই বাড়িটির আনুমানিক মূল্য প্রায় ৮০ কোটি রুপি। সেখানে ব্যক্তিগত সুইমিং পুল ও আধুনিক জিমসহ নানা সুযোগ-সুবিধা রয়েছে।
আলিবাগের আওয়াস সমুদ্রসৈকতের কাছে জিরাড গ্রামেও এই দম্পতির বড় বিনিয়োগ রয়েছে। ২০২৬ সালের জানুয়ারিতে তারা সেখানে পাঁচ একরের বেশি জমি কেনেন, যার মূল্য ছিল প্রায় ৩৭ কোটি ৮৬ লাখ রুপি। এর আগে ২০২২ সালে আলিবাগেই প্রায় আট একর জমি ১৯ কোটি রুপিতে কিনেছিলেন তারা। পরে সেখানে একটি বিলাসবহুল ভিলা নির্মাণ করেন। সেই ভিলায় তাপমাত্রা নিয়ন্ত্রিত সুইমিং পুল, বিশেষ নকশার রান্নাঘর, চারটি বাথরুম, জাকুজি, বড় ল্যান্ডস্কেপ বাগান, ছাউনি দেওয়া পার্কিং এবং কর্মীদের থাকার জন্য আলাদা ব্যবস্থাসহ সব ধরনের আধুনিক সুবিধা রয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য অবকাঠামোগত হামলার হুমকির জবাবে পাল্টা পদক্ষেপ নিতে পূর্ণাঙ্গ পরিকল্পনা প্রস্তুত রয়েছে…
ইনস্টাগ্রামে নতুন ছবি ও আবেগঘন ক্যাপশন শেয়ার করে আলোচনায় এসেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তার…
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের লক্ষ্য ছিল বৈষম্যহীন রাষ্ট্র গঠন, কিন্তু বর্তমানে দেশে নির্লজ্জ দলীয়করণ চলছে…
কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে স্পিডবোটে ট্রায়ালের সময় দুর্বৃত্তদের গুলিতে শরিফুল ইসলাম ববি নামের এক যুবক…
সিরাজগঞ্জ পৌর এলাকার মাসুমপুর মহল্লায় মুরগির খামারের বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী। খামারি ওয়াদুদুর রহমানের বিরুদ্ধে…
খুলনার পাইকগাছায় শ্রেণিকক্ষ সংকটের কারণে ২৪ নম্বর মটবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের তাঁবুর নিচে ক্লাস…
This website uses cookies.