সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ব্যক্তিজীবন কিংবা মনের কথা খুব একটা প্রকাশ করেন না অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তবে মাঝে মাঝেই তার দেওয়া রহস্যময় কিংবা আবেগঘন পোস্টগুলো ভক্তদের মধ্যে বেশ কৌতূহল তৈরি করে। এবারও তেমনই এক বার্তা দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কয়েকটি ছবি প্রকাশ করেছেন প্রভা। ছবিগুলোতে তাকে হালকা রঙের পোশাক, সাদামাটা সাজ ও নান্দনিক উপস্থিতিতে দেখা গেছে। গোলাপি ও সাদা রঙের সালোয়ার-কামিজে খোলা চুলে অভিনেত্রীর এই সাজ নজর কেড়েছে ভক্তদের। প্রকাশিত ছবিগুলোর মধ্যে কোনোটিতে তাকে পার্কের বেঞ্চে বসে থাকতে দেখা গেছে, আবার কোনোটিতে ফুল ছোঁয়ার চেষ্টা করছেন তিনি। অন্য একটি ছবিতে রাস্তার পাশে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন এই অভিনেত্রী।
ছবিগুলোর সঙ্গে দেওয়া ক্যাপশনে প্রভা লিখেছেন, 'তোমাকে ছাড়া এখনো বেঁচে আছি। আবার দেখা হবে- সেই দিনটির অপেক্ষায় প্রতিটি দিন গুনছি।' এই আবেগঘন বার্তাটি কার উদ্দেশ্যে দেওয়া, সে বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেননি তিনি। ফলে পোস্টটি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে নানা প্রশ্ন ও জল্পনা তৈরি হয়েছে। কেউ কেউ মনে করছেন, প্রিয় কোনো মানুষকে উদ্দেশ্য করেই হয়তো এমন আবেগঘন কথা লিখেছেন তিনি। যদিও এ বিষয়ে প্রভার পক্ষ থেকে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
এদিকে অভিনয়ের কাজেও বেশ ব্যস্ত সময় পার করছেন প্রভা। ফয়েজ আহমেদ রেজার পরিচালনায় 'লুক আ লাইক' নামের একটি ফিকশনে অভিনয় করেছেন তিনি, যা বঙ্গতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার দরিখার গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুল ইসলাম স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। শুক্রবার…
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য অবকাঠামোগত হামলার হুমকির জবাবে পাল্টা পদক্ষেপ নিতে পূর্ণাঙ্গ পরিকল্পনা প্রস্তুত রয়েছে…
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের লক্ষ্য ছিল বৈষম্যহীন রাষ্ট্র গঠন, কিন্তু বর্তমানে দেশে নির্লজ্জ দলীয়করণ চলছে…
মুম্বাইয়ের ভারসোভা এলাকায় ১৮ কোটি ২৯ লাখ রুপি মূল্যে একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন তারকা দম্পতি…
কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে স্পিডবোটে ট্রায়ালের সময় দুর্বৃত্তদের গুলিতে শরিফুল ইসলাম ববি নামের এক যুবক…
সিরাজগঞ্জ পৌর এলাকার মাসুমপুর মহল্লায় মুরগির খামারের বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী। খামারি ওয়াদুদুর রহমানের বিরুদ্ধে…
This website uses cookies.