খুলনার পাইকগাছা উপজেলার ২৪ নম্বর মটবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকটের কারণে কোমলমতি শিক্ষার্থীদের তাঁবুর নিচে ক্লাস করতে হচ্ছে। প্রায় ৩০০ শিক্ষার্থীর বিপরীতে বিদ্যালয়টিতে মাত্র পাঁচটি শ্রেণিকক্ষ থাকায় পাঠদান কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে না। বাধ্য হয়ে নতুন ভবনের খোলা ছাদের ওপর তাঁবু টানিয়ে তৃতীয় শ্রেণির ৩৭ জন শিক্ষার্থীর ক্লাস নেওয়া হচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুষমা রানি মণ্ডল জানান, কক্ষ সংকটের কারণে বাধ্য হয়েই খোলা আকাশের নিচে এই বিকল্প ব্যবস্থা করা হয়েছে। তিনি বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছেন এবং দ্রুত নতুন শ্রেণিকক্ষ নির্মাণের দাবি জানিয়েছেন।
শিক্ষার্থীরা জানায়, তাঁবুর নিচে ক্লাস করতে গিয়ে তারা চরম দুর্ভোগের শিকার হচ্ছে। তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আবিদা হোসেন নাবিলা জানায়, বৃষ্টি নামলে তাঁবুর ভেতরে পানি ঢুকে বই-খাতা ভিজে যায়, যার ফলে অনেক সময় ক্লাস বন্ধ রাখতে হয়। রোদেও তাঁবুর নিচে প্রচণ্ড গরম অনুভূত হয়, যা তাদের পড়াশোনায় মনোযোগ নষ্ট করছে।
অভিভাবকরা উদ্বেগ প্রকাশ করে বলেন, ভেজা পরিবেশে দীর্ঘক্ষণ বসে থাকায় শিশুরা অসুস্থ হয়ে পড়ছে। বর্ষাকালে সন্তানদের স্কুলে পাঠাতে তারা ভয় পাচ্ছেন। দ্রুত নতুন ভবন নির্মাণের মাধ্যমে এই সংকটের স্থায়ী সমাধান প্রয়োজন বলে তারা দাবি করেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সঞ্জয় দেবনাথ জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং সাময়িকভাবে একটি শ্রেণিকক্ষের ব্যবস্থা করা যায় কি না, তা নিয়ে আলোচনা চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী জানিয়েছেন, বিষয়টি তার নজরে আসেনি। তবে প্রাথমিক শিক্ষা অফিসের মাধ্যমে ভবন নির্মাণের প্রস্তাব পাঠালে এবং টিনের বরাদ্দ পাওয়া গেলে তা দিয়ে অস্থায়ীভাবে পাঠদানের ব্যবস্থা করার চেষ্টা করা হবে।
পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ প্রথমবারের মতো আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন। তিনি আফগানিস্তানের…
আন্তর্জাতিক বাজারে টানা সাত দিন ধরে জ্বালানি তেলের দাম কমছে। ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআই ক্রুডের…
মানবজাতির জন্য ন্যায় ও সাম্য প্রতিষ্ঠার এক অনুপম আদর্শ হিসেবে মহানবী মুহাম্মাদ (সা.)-এর জীবনকে তুলে…
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পৃথক স্থান থেকে এক নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায়…
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদের প্রার্থীদের জামানত পাঁচ গুণ বাড়িয়ে চূড়ান্ত গেজেট…
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির সময়সূচি দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সময় অনুযায়ী…
This website uses cookies.