বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের লড়াই শেষে শিরোপার মঞ্চে ওঠার জন্য এখন টিকে আছে চারটি দেশ—ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও আর্জেন্টিনা। এবারের আসরটি ঐতিহাসিক, কারণ প্রথমবারের মতো ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল একসঙ্গে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে মরক্কো, বেলজিয়াম, নরওয়ে ও সুইজারল্যান্ড।
প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে দুই ইউরোপীয় জায়ান্ট ফ্রান্স ও স্পেন। আগামী ১৫ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় ডালাস স্টেডিয়ামে এই হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে।
পরদিন ১৬ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় দ্বিতীয় সেমিফাইনালটি অনুষ্ঠিত হবে আটলান্টা স্টেডিয়ামে। সেখানে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মোকাবিলা করবে ইংল্যান্ড।
পরিসংখ্যান বলছে, গত বিশ্বকাপের সেমিফাইনালেও আর্জেন্টিনা ও ফ্রান্স খেলেছিল। অন্যদিকে, ২০১৮ সালের পর এবারই প্রথম ইংল্যান্ড শেষ চারে জায়গা করে নিয়েছে। এছাড়া ২০১০ সালের পর এই প্রথম স্পেন বিশ্বকাপের সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করল।
রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে এবং যানজট কমাতে ছয়টি রুটে একক কোম্পানির অধীনে বাস চালানোর সিদ্ধান্ত…
নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির নামের এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে…
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ১ অক্টোবরের পর থেকে ২০ বার হামলা…
যুক্তরাষ্ট্রের ওরেগনের একটি প্রাথমিক স্কুলে বন্দুকধারীর হামলায় তিন শিশু ও এক শিক্ষক নিহত হয়েছেন। ঘটনায়…
জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাবে সেপ্টেম্বরে ফ্রান্সে বার্ষিক ভোক্তা মূল্যস্ফীতি বেড়ে ৩.১ শতাংশে দাঁড়িয়েছে, যা আগস্টে ছিল…
বাংলাদেশের জন্য প্রস্তাবিত ৪৫০ থেকে ৫০০ কোটি ডলারের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনায় রাজস্ব আহরণ…
This website uses cookies.