২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। রোববার দুপুর ১২টায় এই ফলাফল ঘোষণা করা হয়। এ বছর মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী প্রাথমিক বৃত্তির জন্য নির্বাচিত হয়েছে।
শিক্ষার্থীরা এখন খুব সহজেই নিজেদের ফলাফল যাচাই করতে পারছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইট এবং মোবাইল এসএমএসের মাধ্যমে ফলাফল জানার সুযোগ রয়েছে।
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে যেকোনো অপারেটর থেকে DPE লিখে একটি স্পেস দিয়ে শিক্ষার্থীর রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। উদাহরণস্বরূপ, কোনো শিক্ষার্থীর রোল নম্বর ১২৩৪৫৬ হলে তাকে DPE 123456 লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীর নামসহ বিস্তারিত ফলাফল জানিয়ে দেওয়া হবে।
এছাড়া বিস্তারিত ফলাফল ও মার্কশিট দেখার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইপিইএমআইএস (IPEMIS) ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা’ অপশনটি নির্বাচন করে রোল নম্বর, জেলা ও উপজেলার তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর ‘সাবমিট’ বা ‘ফল দেখুন’ বাটনে ক্লিক করলেই কাঙ্ক্ষিত ফলাফল প্রদর্শিত হবে।
সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীম নামের এক যুবককে ফেসবুক লাইভ করে লোক জড়ো…
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে একদল মাদক কারবারি। ইয়াবাসহ আটক…
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে এবং বিদ্যুৎ খাতের ব্যয় সাশ্রয়…
দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় রোপিত চারাগাছ বাঁচিয়ে রাখতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন…
রাজধানীর মোহাম্মদপুরে স্থানীয় সাব্বির গ্রুপের সঙ্গে অন্য একটি গ্রুপের গোলাগুলির ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার…
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) পরিদর্শনকালে রাষ্ট্রপতি কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়ানো এবং বিজ্ঞানীদের কাজের পরিবেশ…
This website uses cookies.