Header Premium (728×90)

কিশোরগঞ্জে হাওর ও নদে নিখোঁজ দুই ব্যক্তির মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের নিকলী হাওরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া পর্যটক শফিকুল ইসলাম তুলু (২৯) এবং পাকুন্দিয়া উপজেলার ব্রহ্মপুত্র নদে নৌকাডুবে নিখোঁজ কৃষক সিরাজ উদ্দিন মোড়লের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে পৃথক দুটি স্থান থেকে তাদের মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিখোঁজ হওয়ার প্রায় দুইদিন পর রোববার ভোরে নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের কাঁঠালিয়া এলাকার আশপাশ থেকে পর্যটক শফিকুল ইসলাম তুলুর মরদেহ উদ্ধার করা হয়। নিহত শফিকুল গাজীপুরের কাপাসিয়া উপজেলার কান্দানিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে গাজীপুরের কাপাসিয়া থেকে ২৫ সদস্যের একটি পর্যটক দল নিকলী হাওর ভ্রমণে আসে। বিকেল ৩টার দিকে দামপাড়া ইউনিয়নের কাঁঠালিয়া এলাকায় তাদের বহনকারী নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায়। নৌকা মেরামতের অপেক্ষায় থাকা অবস্থায় শফিকুলসহ তিনজন হাওরের পানিতে গোসল করতে নামেন। একপর্যায়ে শফিকুল গভীর পানির দিকে চলে গেলে তলিয়ে যান। সঙ্গে থাকা অন্য দুইজন তাকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন। খবর পেয়ে ভৈরব ফায়ার সার্ভিসের ডুবুরি দল শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালালেও কোনো সন্ধান পায়নি। রোববার সকাল ৬টার দিকে স্থানীয়রা হাওরের পানিতে মরদেহ ভাসতে দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে নিকলী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে মরদেহ উদ্ধার করে। নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, গত শুক্রবার সকাল ৮টার দিকে পাকুন্দিয়া উপজেলার বাহাদিয়া এলাকায় ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ঘটনায় কৃষক সিরাজ উদ্দিন মোড়ল নিখোঁজ হন। সিরাজ মোড়ল বাহাদিয়া মোড়ল বাড়ির মৃত রইছ উদ্দিনের ছেলে। ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুই দিন তল্লাশি চালিয়েও তার খোঁজ পায়নি। অবশেষে রোববার সকাল ৭টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে শ্রীপুরের বরমী এলাকা থেকে স্বজনরা তার ভাসমান মরদেহ উদ্ধার করেন। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, শুক্রবার সকালে ঘাস কাটতে যাওয়ার পথে নৌকাডুবে নিখোঁজ ওই কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

Recent Posts

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সুপ্রিম কোর্টে অর্ধদিবস ছুটি

সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তার প্রতি…

7 minutes ago

শাহজালালের মাজারে ১৯ দিন পর মিলেছে অর্ধকোটি টাকা

সিলেটের হজরত শাহজালালের মাজারে জেলা প্রশাসনের সিলগালা করা ডেগ ও দানবাক্স খুলে প্রায় অর্ধকোটি টাকা…

22 minutes ago

প্রকাশিত হলো ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর মোট ৭৯ হাজার ২৪৬…

37 minutes ago

২০২৬ বিশ্বকাপের সেমিফাইনাল: মুখোমুখি যারা, সময়সূচি জেনে নিন

২০২৬ বিশ্বকাপের শেষ চারের লড়াই নিশ্চিত হয়েছে। ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও আর্জেন্টিনার লড়াইয়ের সময়সূচি ও…

52 minutes ago

সুইজারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা

যুক্তরাষ্ট্রের কানসাসে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে নাটকীয় জয়ের মাধ্যমে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বর্তমান…

1 hour ago

টানা বৃষ্টি ও বেড়িবাঁধ ভাঙনে কুতুবদিয়া-পেকুয়ায় ভয়াবহ মানবিক সংকট

টানা এক সপ্তাহের ভারী বর্ষণ ও বেড়িবাঁধ ভেঙে কক্সবাজারের কুতুবদিয়া এবং পেকুয়া উপজেলার বিস্তীর্ণ এলাকা…

2 hours ago

This website uses cookies.