Header Premium (728×90)

আনচেলত্তিকে বরখাস্তের দাবি জানালেন ক্ষুব্ধ কিংবদন্তি রোমারিও

ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচ কার্লো আনচেলত্তির ওপর নিজের তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন ১৯৯৪ বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার রোমারিও। নিজের ইউটিউব চ্যানেলে আনচেলত্তির কঠোর সমালোচনা করে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এমন ব্যর্থতার পর আনচেলত্তির ব্রাজিলের কোচ হিসেবে থাকার কোনো নৈতিক অধিকার নেই।

বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে হারের পর আনচেলত্তির বিভিন্ন কৌশলগত সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তুঙ্গে। ম্যাচ শেষে নেইমারকে কেন শুরু থেকে খেলানো হয়নি এবং ব্রুনো গিমারাইসকে কেন পেনাল্টি নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল, তা নিয়ে প্রশ্ন ওঠে। এ বিষয়ে আনচেলত্তির ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেননি ব্রাজিলের সাবেক এই তারকা।

রোমারিও বলেন, ‘আমি যদি সভাপতি হতাম, তবে তার চুক্তি ছিঁড়ে ফেলতাম। লকার রুমে গিয়ে বলতাম, আপনাকে অনেক ধন্যবাদ, বিদায়। গোল্লায় যান। বিষয়টি আদালতে নিয়ে যান, তারপর দেখা যাবে কী হয়।’ আনচেলত্তির কৌশল নিয়ে বিস্ময় প্রকাশ করে তিনি আরও বলেন, ‘তিনি কী ভাবছিলেন আমি বুঝতে পারছি না। গিমারাইসকে তুলে নিয়ে এদেরসনকে রাইটব্যাকে নামানো হলো! দলে কি কোনো ফুলব্যাক ছিল না? একজন ফুলব্যাক চোট পাওয়ায় সেন্টারব্যাককে সেখানে খেলানো হলো, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

ব্রাজিলের বর্তমান পরিস্থিতিকে ‘মহাবিপর্যয়’ হিসেবে আখ্যায়িত করে রোমারিও বলেন, ‘এভাবে চলতে পারে না। আমাদের দুঙ্গা হেরেছে এবং চলে গেছে, ফেলিপে স্কলারি জিতেছে এবং থেকে গেছে, তিতে হেরেছে এবং থেকে গেছে। আর এখন আনচেলত্তি হেরেও থেকে যাচ্ছে। এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পরিস্থিতি বদলাতেই হবে।’

Recent Posts

বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়ে সেমিফাইনালে এমবাপ্পের ফ্রান্স

বস্টনে মরক্কোকে ২-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স। ম্যাচে গোল করে কিলিয়ান…

4 minutes ago

খোয়াই নদের বাঁধ ভেঙে হবিগঞ্জে ২০ গ্রাম প্লাবিত

টানা ভারী বর্ষণ ও ভারতের পাহাড়ি ঢলে খোয়াই নদের দুটি প্রতিরক্ষা বাঁধ ভেঙে হবিগঞ্জের অন্তত…

19 minutes ago

দুই দশক পর ফিলিস্তিনে সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা

দীর্ঘ ২০ বছর পর ফিলিস্তিনে সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। আগামী ২৮ নভেম্বর…

34 minutes ago

বিদেশে রফতানি হচ্ছে দিনাজপুরের কৃষক আনছার আলীর বাগানের আম

দিনাজপুরের বিরল উপজেলার কৃষক আনছার আলী আধুনিক পদ্ধতিতে উন্নত জাতের আম চাষ করে সাফল্য পেয়েছেন।…

49 minutes ago

পার্বত্য চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় উদ্ধার ও ত্রাণ তৎপরতায় সেনাবাহিনী

ভারী বর্ষণ ও পাহাড়ধসের ফলে সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় পার্বত্য চট্টগ্রামে উদ্ধার কাজ, ত্রাণ সহায়তা ও…

1 hour ago

মরক্কোকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিল ফ্রান্স

মরক্কোর স্বপ্নযাত্রা থামিয়ে দিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিল ফ্রান্স। কিলিয়ান এমবাপে ও উসমান দেম্বেলের…

1 hour ago

This website uses cookies.