Header Premium (728×90)

Categories: জাতীয়

পার্বত্য চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় উদ্ধার ও ত্রাণ তৎপরতায় সেনাবাহিনী

পার্বত্য চট্টগ্রামে চলমান ভারী বর্ষণ, পাহাড়ি ঢল এবং পাহাড়ধসের ফলে সৃষ্ট ভয়াবহ পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। উদ্ধার তৎপরতার পাশাপাশি ত্রাণ সহায়তা প্রদান, ক্ষতিগ্রস্তদের নিরাপদ স্থানে স্থানান্তর এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পাহাড়ধস ও জলাবদ্ধতার কারণে যেসব এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, সেখানে সেনাবাহিনীর প্রকৌশল দল ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ধ্বংসাবশেষ ও মাটি সরিয়ে যোগাযোগ ব্যবস্থা সচল করার চেষ্টা করছে। এছাড়া ভূমিধসের উচ্চ ঝুঁকিতে থাকা এলাকাগুলো থেকে এখন পর্যন্ত প্রায় ২২১টি পরিবারকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

দুর্যোগপূর্ণ এলাকায় আটকে পড়া পর্যটকদের উদ্ধারেও বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে সেনাবাহিনী। এর আওতায় বান্দরবান থেকে ১৪০ জন এবং সাজেকে আটকা পড়া প্রায় ৬০০ জন পর্যটকের মধ্যে প্রথম ধাপে ১৫০ জনকে স্থানীয় প্রশাসনের সহায়তায় নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। বাকি পর্যটকদেরও পর্যায়ক্রমে নিরাপদ স্থানে স্থানান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে রান্না করা খাবার, শুকনো খাবার, বিশুদ্ধ পানি এবং জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে। একই সঙ্গে পাহাড়ি ও বাঙালি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে চাল, ডাল, তেল ও আলুর মতো খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। আইএসপিআর জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রাখা হবে।

Recent Posts

সোবহানার সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ

অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের ধাক্কা সামলে ২২১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। এই…

15 hours ago

৫ বছর পর ন্যান্সি ও জাহিদ নিরবের দ্বৈত গান ‘দিওয়ানা দিল’

দীর্ঘ প্রায় পাঁচ বছর পর আবারও দ্বৈত কণ্ঠে গান গাইলেন নাজমুন মুনিরা ন্যান্সি ও জাহিদ…

15 hours ago

তুরস্কে পর্যটকবাহী বাস ও টো ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় মানিসা প্রদেশে একটি পর্যটকবাহী বাস ও উদ্ধার কাজে ব্যবহৃত টো ট্রাকের সংঘর্ষে অন্তত…

15 hours ago

পিরোজপুরে ডেঙ্গু ও কিশোর গ্যাং দমনে প্রতিমন্ত্রীর কঠোর নির্দেশনা

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধ, হাসপাতালের সেবার মানোন্নয়ন ও অপরাধ দমনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশ…

15 hours ago

জাতীয় ক্রিকেট লিগে একদিনে পাঁচ ব্যাটারের সেঞ্চুরি

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিনে পাঁচ ব্যাটার পেয়েছেন সেঞ্চুরির দেখা। ঢাকা, চট্টগ্রাম ও…

16 hours ago

দিল্লির রাজপথে প্রতিবাদের ভূত যেভাবে মোদি সরকারকে তাড়া করছে

১০ অক্টোবরের দিল্লির রাজপথের দৃশ্য থেকে পরিষ্কার যে, বিজেপি সরকার জনগণের ভিন্নমতের প্রতি চরম আতঙ্কিত।…

16 hours ago

This website uses cookies.