Header Premium (728×90)

Categories: রাজনীতি

বিক্ষোভকারীদের মুক্তি না দিলে অনশনের হুঁশিয়ারি সোনম ওয়াংচুকের

ভারতে আটক সব বিক্ষোভকারীকে ২৪ ঘণ্টার মধ্যে মুক্তি না দিলে নতুন করে অনশন কিংবা শান্তিপূর্ণ পদযাত্রা শুরু করার হুঁশিয়ারি দিয়েছেন বিশিষ্ট পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। দিল্লিতে বিক্ষোভকারীদের ওপর চলা দমন-পীড়নের তীব্র নিন্দা জানিয়ে তিনি বর্তমান অবস্থাকে ‘অঘোষিত জরুরি অবস্থা’ হিসেবে অভিহিত করেছেন। এক্সে প্রকাশিত একটি ভিডিও বার্তায় তিনি জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আটক ব্যক্তিদের মুক্তি দেওয়া না হলে তিনি অবস্থান কর্মসূচি, অনশন কিংবা দিল্লি বা লেহ অভিমুখে পদযাত্রা করার মতো শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালনের কথা ভাবছেন।

তবে ওয়াংচুক আশা প্রকাশ করেছেন যে, সরকার আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করবে এবং এই ধরনের কঠোর কর্মসূচির প্রয়োজন পড়বে না। এর আগে গত জুলাই মাসে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রথম দফার আন্দোলনের সময় তিনি টানা ২৬ দিন অনশন করেছিলেন। সেই সময় তাঁর অংশগ্রহণ জনসমর্থন বৃদ্ধিতে বড় ভূমিকা রাখে। অনশনের ২০তম দিনে তাঁকে জোরপূর্বক হাসপাতালে নিয়ে গেলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছিল এবং তাঁর প্রতি সমর্থন আরও বৃদ্ধি পায়। পরবর্তীকালে আরও কয়েকদিন অনশন চালিয়ে তিনি তা প্রত্যাহার করেন।

১৯৭০-এর দশকের জরুরি অবস্থার সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা টেনে ওয়াংচুক বলেন, সেই সময়ের মতোই নাগরিক স্বাধীনতা ও অধিকার এখন স্থগিত করা হয়েছে। ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে সিজেপি ও বামপন্থীদের বিক্ষোভকে কেন্দ্র করে গত শুক্রবার থেকেই দিল্লিতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনী দিল্লিকে কার্যত অবরুদ্ধ করে রেখেছে। শনিবার সকাল পর্যন্ত আট হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে, যার মধ্যে চারজন সাবেক মুখ্যমন্ত্রীও রয়েছেন। এদিন সিজেপির শীর্ষ নেতা অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে বিমান থেকে এবং ইউটিউবার ধ্রুব রাঠিকে তার বাড়ি থেকে আটক করেছে পুলিশ।

Recent Posts

সোবহানার সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ

অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের ধাক্কা সামলে ২২১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। এই…

3 hours ago

৫ বছর পর ন্যান্সি ও জাহিদ নিরবের দ্বৈত গান ‘দিওয়ানা দিল’

দীর্ঘ প্রায় পাঁচ বছর পর আবারও দ্বৈত কণ্ঠে গান গাইলেন নাজমুন মুনিরা ন্যান্সি ও জাহিদ…

3 hours ago

তুরস্কে পর্যটকবাহী বাস ও টো ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় মানিসা প্রদেশে একটি পর্যটকবাহী বাস ও উদ্ধার কাজে ব্যবহৃত টো ট্রাকের সংঘর্ষে অন্তত…

4 hours ago

পিরোজপুরে ডেঙ্গু ও কিশোর গ্যাং দমনে প্রতিমন্ত্রীর কঠোর নির্দেশনা

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধ, হাসপাতালের সেবার মানোন্নয়ন ও অপরাধ দমনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশ…

4 hours ago

জাতীয় ক্রিকেট লিগে একদিনে পাঁচ ব্যাটারের সেঞ্চুরি

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিনে পাঁচ ব্যাটার পেয়েছেন সেঞ্চুরির দেখা। ঢাকা, চট্টগ্রাম ও…

4 hours ago

দিল্লির রাজপথে প্রতিবাদের ভূত যেভাবে মোদি সরকারকে তাড়া করছে

১০ অক্টোবরের দিল্লির রাজপথের দৃশ্য থেকে পরিষ্কার যে, বিজেপি সরকার জনগণের ভিন্নমতের প্রতি চরম আতঙ্কিত।…

4 hours ago

This website uses cookies.