Header Premium (728×90)

দিল্লিতে সিজেপি প্রধান দিপকে আটক, আন্দোলনের নেতৃত্বে অজিঙ্ক শিন্ডে

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে নয়াদিল্লির যন্তর মন্তরে পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি শুরুর আগেই আটক হয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকেসহ শীর্ষ নেতারা। আটক হওয়া অন্য দুই নেতা হলেন সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। বিমানবন্দর থেকে পুলিশ তাঁদের আটক করার পর প্রকাশিত এক ভিডিও বার্তায় দিপকে জানান, তাঁর অনুপস্থিতিতে রাজধানী নয়াদিল্লিতে দলের পরবর্তী প্রতিবাদ আন্দোলনের নেতৃত্ব দেবেন অজিঙ্ক শিন্ডে।

পুলিশ সূত্রের খবর অনুযায়ী, শনিবার সকালে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক (আইজিআই) বিমানবন্দরে একটি উড়োজাহাজ অবতরণের পরপরই বিমানবন্দর এলাকা থেকে দিপকে, সৌরভ ও রাঙ্কাকে আটক করে দিল্লি পুলিশের একটি দল। পরে তাঁদের অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয় এবং তিনজনকে আলাদা আলাদা জায়গায় রাখা হয়েছে। আটকের বিষয়টি আগে থেকে আঁচ করতে পেরেছিলেন দিপকে। ২০ সেকেন্ডের একটি মোবাইল ভিডিও বার্তায় নিজেদের আটকের খবর নিশ্চিত করে তিনি আন্দোলন পরিচালনার দায়িত্ব অজিঙ্ক শিন্ডের ওপর ন্যস্ত করার কথা জানান। ধারণা করা হচ্ছে, ভিডিওটি বিমানবন্দর থেকে আটকের আগেই রেকর্ড করা হয়েছিল।

আন্দোলনের নেতৃত্বে আসা অজিঙ্ক শিন্ডে মহারাষ্ট্রের আলীবাগের বাসিন্দা এবং পেশাগত জীবনে কম্পিউটার সায়েন্সে স্নাতক। পুনের একটি আইটি কোম্পানিতে উচ্চ বেতনের চাকরি করতেন তিনি। দুর্নীতিবিরোধী আন্দোলনের পর আইটি খাতের চাকরি ছেড়ে তিনি আম আদমি পার্টিতে (আপ) যোগ দেন। ২০১৬ সালের গোয়া নির্বাচনে দলের হয়ে প্রচার চালানোর পাশাপাশি পরবর্তীতে মহারাষ্ট্রেও আপ-এর হয়ে কাজ করেন তিনি।

সিজেপির সূচনা লগ্ন থেকেই দলটির সঙ্গে যুক্ত রয়েছেন শিন্ডে। চলতি বছরের জুন ও জুলাই মাসে নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লিতে আয়োজিত আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশ নেন। এরপর থেকেই তিনি দলটির মূল কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন। বর্তমানে শিন্ডে সিজেপির জাতীয় সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতা হিসেবে কাজ করছেন।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ও প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আগামী ১০ অক্টোবর যন্তর মন্তরে বড় ধরনের প্রতিবাদের ডাক দিয়েছে সিজেপি। সেই কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকাল থেকে মধ্য দিল্লিতে যন্তর মন্তরের দিকে পদযাত্রার চেষ্টা করলে পুলিশ দুই হাজারের বেশি মানুষকে আটক করে। আইনশৃঙ্খলা বজায় রাখতে মধ্য দিল্লিতে ১৬৩ ধারার অধীনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং কোনো ধরনের প্রতিবাদ বা বিক্ষোভের অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছে দিল্লি পুলিশ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

Recent Posts

সেগুনবাগিচায় গ্রাফিতি মোছার চেষ্টায় আটক আ ন ম আয়াস

রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মোছার চেষ্টার অভিযোগে আ ন ম…

7 minutes ago

সিলেট বিভাগীয় ভিলেজ ইলেকট্রিশিয়ানদের সম্মেলন অনুষ্ঠিত

সিলেটের ওসমানীনগরে অনুষ্ঠিত হয়েছে ভিলেজ ইলেকট্রিশিয়ানদের দিনব্যাপী বিভাগীয় সম্মেলন। এতে চার জেলার প্রতিনিধিরা অংশ নিয়ে…

10 minutes ago

সাত দিনে সংস্কার শেষে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্র হস্তান্তর করলেন প্রতিমন্ত্রী

মিরপুর-১ নম্বরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যসেবা কেন্দ্রে ভাঙচুরের ঘটনার পর সাত দিনের মধ্যে সংস্কারকাজ সম্পন্ন…

24 minutes ago

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ধরপাকড় ও কড়াকড়ি, আটক শীর্ষ রাজনৈতিক নেতারা

ভারতের রাজধানী দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আয়োজিত কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক ধরপাকড় ও…

42 minutes ago

প্রাইম ব্যাংকের প্রায়োরিটি গ্রাহকদের জন্য প্ল্যান মেডি ট্রিপের বিশেষ সুবিধা

প্রাইম ব্যাংকের প্রায়োরিটি ব্যাংকিং গ্রাহকদের বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা প্রদানের লক্ষ্যে প্ল্যান মেডি ট্রিপ লিমিটেডের সাথে…

1 hour ago

বিক্ষোভকারীদের মুক্তি না দিলে অনশনের হুঁশিয়ারি সোনম ওয়াংচুকের

ভারতে আটক বিক্ষোভকারীদের ২৪ ঘণ্টার মধ্যে মুক্তি না দিলে ফের অনশন কিংবা শান্তিপূর্ণ পদযাত্রা শুরু…

1 hour ago

This website uses cookies.