রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের ফুটপাতের দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মোছার চেষ্টার অভিযোগে আ ন ম আয়াসকে আটক করেছে শাহবাগ থানা-পুলিশ। আজ শনিবার দুপুরে তাঁকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। শাহবাগ থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) আবদুল খালেক বিষয়টি নিশ্চিত করেছেন। আটকের পর আয়াসসহ তিনজনকে ঢাকা মহানগর গোয়েন্দা শাখায় (ডিবি) নেওয়া হয়েছে।
গত ৫ অক্টোবর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের ফুটপাত দখলমুক্ত করে। এরপর সেখানে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামসহ ১০ জন গুণী ব্যক্তিত্বের প্রতিকৃতি আঁকা হয়।
আ ন ম আয়াস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ মহানগর শাখার সাবেক সদস্যসচিব। রাষ্ট্র সংলাপ ফোরাম নামের একটি সংগঠনের সঙ্গে যুক্ত এই ব্যক্তি বিভিন্ন সময়ে নানা কর্মকাণ্ড ও বিতর্কের জেরে আলোচনায় এসেছেন। গত ৪ আগস্ট জাতীয় প্রেসক্লাবের সামনে নতুন ধারা বাংলাদেশ (এনডিবি) এবং রাষ্ট্র সংলাপ ফোরামের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনি মারধরের শিকার হন। এর আগে নতুন ধারা বাংলাদেশের ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানাকে চড় মারার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। ওই ঘটনার জেরে দুই সংগঠনের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনা ঘটেছিল, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে আয়াসের ওপর হামলার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাও হয়।
১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে আয়াসের নেতৃত্বে একদল লোক অবস্থান নিয়েছিলেন। সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া, ভিডিও ধারণ ও শিঙাড়া বিতরণের অভিযোগ তুলে তিন ব্যক্তিকে মারধরের ঘটনা ঘটে। আয়াস দাবি করেছিলেন, আওয়ামী লীগ ও যুবলীগের অপতৎপরতা ঠেকাতে তাঁরা সেখানে অবস্থান নিয়েছিলেন এবং সন্দেহভাজনদের পুলিশের কাছে সোপর্দ করছিলেন।
গত বছরের ২৬ মে ময়মনসিংহে হামলার শিকার হয়ে ছুরিকাঘাতের শিকার হয়েছিলেন আয়াস। গত ১৬ আগস্ট ভালুকায় সংগঠনের কাজে গিয়ে হামলার শিকার হওয়ার দাবি করেন তিনি। এছাড়া ৩ জুলাই অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি ও শান্তা ফারজানার বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে কটূক্তির অভিযোগে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন আয়াস। সর্বশেষ ২০ সেপ্টেম্বর মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়ির সামনে প্রস্রাব করার ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি।
অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের ধাক্কা সামলে ২২১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। এই…
দীর্ঘ প্রায় পাঁচ বছর পর আবারও দ্বৈত কণ্ঠে গান গাইলেন নাজমুন মুনিরা ন্যান্সি ও জাহিদ…
তুরস্কের পশ্চিমাঞ্চলীয় মানিসা প্রদেশে একটি পর্যটকবাহী বাস ও উদ্ধার কাজে ব্যবহৃত টো ট্রাকের সংঘর্ষে অন্তত…
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধ, হাসপাতালের সেবার মানোন্নয়ন ও অপরাধ দমনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশ…
জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিনে পাঁচ ব্যাটার পেয়েছেন সেঞ্চুরির দেখা। ঢাকা, চট্টগ্রাম ও…
১০ অক্টোবরের দিল্লির রাজপথের দৃশ্য থেকে পরিষ্কার যে, বিজেপি সরকার জনগণের ভিন্নমতের প্রতি চরম আতঙ্কিত।…
This website uses cookies.