নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং নরসিংদী কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের ফেসবুক স্ট্যাটাস নিয়ে স্থানীয় সাংবাদিক মহলে তীব্র সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে সাংবাদিকদের ইঙ্গিত করে তিনি বিতর্কিত মন্তব্য করেন।
মাজহারুল ইসলাম তার স্ট্যাটাসে লেখেন, ‘জল পাড়া সাংবাদিকের নিউজ হলো জলপরী নিউজ।’ এরপর তিনি আরও লেখেন, ‘কিছু কিছু সাংবাদিক দেখলে মনে হয়, বাবা-মায়ের সব থেকে অকর্মা সন্তান গুলোই সাংবাদিক হয়।’ তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই এর নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয়।
এ বিষয়ে নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস বলেন, সাংবাদিক সমাজকে অবমাননা করে এ রকম স্ট্যাটাস কোনোভাবেই প্রত্যাশিত নয়। যারা কনটেন্ট ক্রিয়েটর ও সাংবাদিকদের গুলিয়ে ফেলেন, তারাই এমন শব্দচয়ন করে স্ট্যাটাস দিতে পারেন। সাংবাদিক নেতারা বলছেন, সাংবাদিকদের কোনো নির্দিষ্ট প্রতিবেদন নিয়ে সমালোচনা থাকলে তা তথ্য-প্রমাণের ভিত্তিতে করা যেতে পারে, কিন্তু পুরো সাংবাদিক সমাজকে হেয় করা অনাকাঙ্ক্ষিত।
নিজের মন্তব্যের বিষয়ে জানতে চাইলে মাজহারুল ইসলাম দাবি করেন যে তিনি সকল সাংবাদিককে উদ্দেশ্য করে কথাটি বলেননি। তিনি বলেন, ‘সব সাংবাদিক সৎ কিংবা ভালো না। আমি সকল সাংবাদিককে বলিনি, কিছু সাংবাদিককে বলেছি।’ এছাড়া স্ট্যাটাসে ‘জলপরী’ শব্দ ব্যবহারের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, তিনি পুরো নিউজ বা ভিডিওটি দেখেননি এবং স্ক্রল করার সময় যেটুকু সামনে এসেছে তা দেখেই মন্তব্য করেছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে অচেতন অবস্থায় রেখে যাওয়া ব্যক্তির পরিচয় শনাক্ত হয়েছে। নিহতের…
স্তন ক্যান্সার প্রতিরোধ ও সঠিক চিকিৎসা সম্পর্কে সচেতনতা তৈরি করতে আগামীকাল ১০ অক্টোবর দেশজুড়ে পালিত…
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়েছে পাকিস্তান। সাহিবজাদা ফারহানের দুর্দান্ত ব্যাটিংয়ে জয়…
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধকে ‘জাতীয় অপমান’ ও ‘ভয়াবহ ব্যর্থতা’ বলে মন্তব্য করেছেন দেশটির ডেমোক্র্যাটিক পার্টির…
ইরান ও ভেনেজুয়েলার মতো দেশের ক্ষেত্রে কঠোর অবস্থান নিলেও ইয়েমেনের হুতিদের বিষয়ে সতর্ক ট্রাম্প। সরাসরি…
ছাত্র-জনতার আন্দোলন দমনে সক্রিয় ভূমিকা রাখা এবং পলাতক নেতাদের নির্দেশে পুনরায় সংগঠিত হওয়ার অভিযোগে রূপনগর…
This website uses cookies.