রংপুর বিভাগকে দেশের সবচেয়ে অবহেলিত অঞ্চল হিসেবে উল্লেখ করে এর উন্নয়নে ১৩ দফা দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম। শনিবার দুপুরে রংপুর মহানগরীর শাপলা চত্বরে জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব দাবি তুলে ধরেন। রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে নির্বাচিত ১১ দলীয় জোটের সংসদ সদস্যদের নিয়ে গঠিত 'রংপুর বিভাগীয় উন্নয়ন ফোরাম'-এর পক্ষ থেকে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে এটিএম আজহারুল ইসলাম সরকারের তীব্র সমালোচনা করে বলেন, "রংপুর কি বাংলাদেশের বাইরে? এই অঞ্চলে কি উন্নয়ন হবে না?" তিনি অভিযোগ করেন, একটি দেশের আপত্তির কারণে সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন বন্ধ করে দিয়েছে। তিনি অবিলম্বে এই মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি জানান। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, আওয়ামী লীগের মতো বিএনপিকেও পালিয়ে যেতে হবে, কারণ দেশের জনগণ আর জুলুম-অত্যাচার সহ্য করবে না। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে দাবি করে তিনি বলেন, চাঁদাবাজির কারণে মানুষ আজ অতিষ্ঠ। বিএনপি এখন আওয়ামী লীগের পথ বেছে নিয়েছে।
জামায়াতের এই সংসদ সদস্য আরও বলেন, ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। অযোগ্য ও দুর্নীতিপরায়ণ নেতৃত্বের কারণেই দেশে বর্তমানে অস্থিরতা বিরাজ করছে। তিনি দাবি করেন, বিগত ১৭ বছরে দেশ থেকে প্রায় ২৭ লাখ কোটি টাকা পাচার করা হয়েছে। বর্তমান সরকার সংবিধানের দোহাই দিয়ে নিজেদের ইচ্ছামতো কাজ করছে বলে অভিযোগ তুলে তিনি বলেন, শেষ পর্যন্ত জনগণের শক্তির কাছে কাউকেই ছাড় দেওয়া হবে না।
সংবাদ সম্মেলনে রংপুর বিভাগীয় উন্নয়ন ফোরামের পক্ষ থেকে যে ১৩টি দাবি উত্থাপন করা হয়, সেগুলো নিচে দেওয়া হলো:
১. তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন।২. বড়পুকুরিয়া কঠিন শিলা দ্বিতীয় প্রকল্প বাস্তবায়ন।৩. সৈয়দপুর বিমানবন্দর আধুনিকায়ন।৪. দ্বিতীয় যমুনা সেতু দ্রুত বাস্তবায়ন।৫. রংপুর বিভাগের অবকাঠামোগত উন্নয়ন।৬. বিভাগের সব উপজেলায় মহিলা কলেজ সরকারি করা।৭. নারীদের কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।৮. রংপুর বিভাগীয় শহরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন।৯. রংপুর বিভাগে গ্যাসলাইন সংযোগ ও সরবরাহ নিশ্চিত করা।১০. ট্রেন যোগাযোগ আধুনিকায়ন ও ট্রেনের সংখ্যা বাড়ানো।১১. বিভাগে শিল্প-কলকারখানা স্থাপন।১২. সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিকায়ন এবং রংপুর মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা।১৩. বিভাগের সব জেলা শহরকে জাতীয় মহাসড়ক নেটওয়ার্কের আওতায় আনা।সংবাদ সম্মেলনে রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে নির্বাচিত ১৪ জন সংসদ সদস্য ছাড়াও রংপুর জেলা ও মহানগর জামায়াতের স্থানীয় শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
টলিউড অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায় ও অভিনেতা বনি সেনগুপ্তের দীর্ঘদিনের প্রেম থাকলেও এখনই বিয়ের পিঁড়িতে বসতে…
বাংলাদেশে নাগরিক ও রাজনৈতিক অধিকারের ওপর হস্তক্ষেপ করে বিরোধী দলের সমর্থকদের গণগ্রেপ্তার করা হচ্ছে বলে…
নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট বোলা টিনুবু…
গাজীপুরের দুর্গম এলাকায় ‘যাযাবর’ সিনেমার শুটিং করতে গিয়ে আহত হয়েছেন অভিনেতা ওমর মালিক। বর্তমানে তিনি…
ওয়াহাজ আলী ও ইয়ুমনা জায়েদীর জনপ্রিয় নাটক ‘তেরে বিন ২’ নিয়ে নতুন খবর। চলতি বছরের…
রংপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। জেলা প্রশাসকের…
This website uses cookies.