টলিউড অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়ের সঙ্গে অভিনেতা বনি সেনগুপ্তের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। বিশেষ দিন কিংবা জন্মদিন—যেকোনো আয়োজনেই এই জুটিকে একসঙ্গে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ও ভিডিও নিয়মিত প্রকাশ পায়। তবে সম্পর্কের বয়স দীর্ঘ হলেও এখনই বিয়ের পিঁড়িতে বসতে রাজি নন কৌশানি।
সম্প্রতি নিজের নতুন সিনেমা ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’র প্রচারণায় অংশ নিয়ে এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে নিজের স্পষ্ট অবস্থানের কথা জানান কৌশানি। চলতি বছরের শেষ দিকে বনি সেনগুপ্তের সঙ্গে তার বিয়ে হতে পারে বলে যে গুঞ্জন ছড়িয়েছে, তা নিয়ে সরাসরি কথা বলেন এই অভিনেত্রী।
বিয়ের গুঞ্জন উড়িয়ে দিয়ে কৌশানি জানান, সম্পর্কের শেষ পরিণতি বিয়ে হলেও বর্তমানে তারা যেভাবে আছেন, তাতেই বেশ ভালো আছেন। শুধু বয়স বা জৈবিক সময়ের (বায়োলজিক্যাল ক্লক) কথা ভেবে তিনি বিয়ের মতো বড় সিদ্ধান্ত নিতে চান না।
সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘প্রত্যেকটা সম্পর্কের পরিণতি হলো বিয়ে। কিন্তু আমি এখন যেমন আছি, খুব ভালো আছি। আমরা দুজনেই ভীষণ ভালো আছি। শুধু বায়োলজিক্যাল ক্লকের জন্য আমি বিয়ে করতে চাই না। যখন আমার মনে হবে আমি প্রস্তুত, তখনই বিয়ে করব।’
পারিবারিক আলোচনার বিষয়ে কৌশানি জানান, বিয়ে নিয়ে তার পরিবারের সঙ্গেও মাঝেমধ্যে কথা হয়। বিশেষ করে তার বাবা মেয়ের বিয়ে নিয়ে কথা বলতে চান। তবে মেয়ের বকুনি খাওয়ার ভয়ে অনেক সময় তিনি বিষয়টি নিয়ে বেশি দূর এগোতে চান না। অন্য বাবাদের মতো মেয়ের ভবিষ্যৎ নিয়ে তার বাবারও চিন্তা রয়েছে, তবে তিনি মেয়ের ইচ্ছার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চান না।
সব মিলিয়ে চলতি বছরের শেষ দিকে বিয়ের গুঞ্জনকে পুরোপুরি নাকচ করে দিয়েছেন কৌশানি। তার কাছে বিয়ের জন্য নির্দিষ্ট কোনো সময়ের চেয়ে নিজের মানসিক প্রস্তুতিই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
নিজের সিনেমার দৃশ্য ব্যবহার করে প্রযুক্তির মাধ্যমে বিকৃত ভিডিও ছড়ানোর ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী…
কুমিল্লা-৪ আসনে ২০২৬ সালের নির্বাচনে অংশ নেওয়া গণঅধিকার পরিষদের নেতা মো. আ. জসিম উদ্দিনের সদস্য…
ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৮ উইকেটের বড় জয় পেয়েছে ভারত। শ্রেয়াস…
উয়েফা নেশনস লিগে ইভান বাশিচের পেনাল্টি গোলে পোল্যান্ডকে ১-০ ব্যবধানে হারিয়েছে বসনিয়া ও হার্জেগোভিনা। কার্ডজনিত…
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চায়নের সুযোগ আজ মঙ্গলবার রাত…
কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-৪, ঢাকা ৬টি পদে মোট ৪৯ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।…
This website uses cookies.