Header Premium (728×90)

Categories: জাতীয়

গণঅধিকারের সদস্য জসিমের পদ স্থগিত, কারণ দর্শানোর নোটিশ

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী এবং গণঅধিকার পরিষদের (জিওপি) কুমিল্লা জেলা শাখার সাবেক ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক মো. আ. জসিম উদ্দিনের সদস্য পদ স্থগিত করেছে দলটির কেন্দ্রীয় কমিটি। একই সঙ্গে, তার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চেয়ে একটি কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।

মঙ্গলবার দলের দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার সৈয়দ মাহবুবুর রহমান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। নোটিশে উল্লেখ করা হয়েছে, মো. আ. জসিম উদ্দিনের বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার মতো অভিযোগ উত্থাপিত হয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে দলের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নূর ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুনের নির্দেশনায় তার সদস্য পদ স্থগিতের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

নির্দেশনা অনুযায়ী, জসিম উদ্দিনকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে অভিযোগের বিষয়ে লিখিত জবাব কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ে তিনি জবাব দিতে ব্যর্থ হলে অথবা তার দেওয়া জবাব সন্তোষজনক না হলে তার বিরুদ্ধে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে মো. আ. জসিম উদ্দিন গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ওই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ ১ লাখ ৬৬ হাজার ৫৮৩ ভোট পেয়ে বিজয়ী হন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আ. জসিম উদ্দিন পেয়েছিলেন ৪৯ হাজার ৮৮৫ ভোট।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

সমীক্ষা ছাড়াই ৩৫ উড়োজাহাজ কিনছে বিমান, লাখ কোটি টাকার ঋণের শঙ্কা

কোনো ধরনের অর্থনৈতিক সমীক্ষা ছাড়াই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হতে যাচ্ছে ৩৫টি নতুন উড়োজাহাজ।…

21 seconds ago

বাজারমূল্যে বড় ধস ভিনিসিয়ুসের, তিন বছরের সর্বনিম্ন অবস্থানে

চলতি মৌসুমে পারফরম্যান্সের নিম্নগতির কারণে ভিনিসিয়ুস জুনিয়রের বাজারমূল্য কমে ১৩০ মিলিয়ন ইউরোতে দাঁড়িয়েছে। গত ১৮…

5 minutes ago

ফেসবুক পরিচয়ে ডেকে নিয়ে সাংবাদিককে অপহরণ ও মুক্তিপণ আদায়

ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে জুরাইন থেকে সাংবাদিক কামরুজ্জামান বাবলুকে অপহরণ করে গভীর জঙ্গলে নিয়ে গিয়ে…

6 minutes ago

সিরাজগঞ্জে ৯০০ গ্রাম হেরোইন রাখায় মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জে ৯০০ গ্রাম হেরোইন রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় রফিকুল ইসলাম নামে এক মাদক কারবারিকে যাবজ্জীবন…

14 minutes ago

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবার ১০১ ডলার ছাড়াল

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ তেল উৎপাদনকারী অঞ্চলে সরবরাহ নিয়ে উদ্বেগের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০১…

25 minutes ago

জাতীয় স্বার্থে আপসহীন অবস্থানে বিএনপি: রুহুল কবির রিজভী

আবরার ফাহাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন,…

35 minutes ago

This website uses cookies.