কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-৪, ঢাকা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি বিভিন্ন গ্রেডের ৬টি পদে মোট ৪৯ জন প্রার্থীকে নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
নিয়োগের পদগুলোর মধ্যে রয়েছে প্রধান সহকারী পদে ৮ জন, উচ্চমান সহকারী পদে ৫ জন, সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর পদে ১৪ জন, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ১১ জন, গাড়ি চালক পদে একজন এবং অফিস সহায়ক পদে ১০ জন। এই পদগুলো ১৩তম থেকে ২০তম গ্রেডের অন্তর্ভুক্ত।
আবেদন প্রক্রিয়া শুরু হবে ৫ অক্টোবর সকাল ১০টা থেকে এবং চলবে ২৫ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত। শুধুমাত্র অনলাইনে (https://tax4.teletalk.com.bd/) আবেদন করা যাবে; অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না। আবেদনের সময় ৩০০-৩০০ সাইজের ছবি এবং ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে।
নিয়োগের ক্ষেত্রে ১ অক্টোবর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি বাবদ ১ থেকে ৫ নং পদের জন্য ১১২ টাকা এবং ৬ নং পদের জন্য ৫৬ টাকা টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে। আবেদনকারীকে আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে এই অফেরতযোগ্য ফি পাঠাতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। বিস্তারিত বিজ্ঞপ্তিটি https://tax4.teletalk.com.bd/docs/TAX420261001.pdf লিঙ্কে পাওয়া যাবে।
আবেদন ফি টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১-৫ নং পদের জন্য ১১২ টাকা এবং ৬ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
নিজের সিনেমার দৃশ্য ব্যবহার করে প্রযুক্তির মাধ্যমে বিকৃত ভিডিও ছড়ানোর ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী…
কুমিল্লা-৪ আসনে ২০২৬ সালের নির্বাচনে অংশ নেওয়া গণঅধিকার পরিষদের নেতা মো. আ. জসিম উদ্দিনের সদস্য…
ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৮ উইকেটের বড় জয় পেয়েছে ভারত। শ্রেয়াস…
উয়েফা নেশনস লিগে ইভান বাশিচের পেনাল্টি গোলে পোল্যান্ডকে ১-০ ব্যবধানে হারিয়েছে বসনিয়া ও হার্জেগোভিনা। কার্ডজনিত…
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চায়নের সুযোগ আজ মঙ্গলবার রাত…
মরমি সাধক ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উদ্যাপন ও সার্বিক প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে কুষ্টিয়ায়…
This website uses cookies.