জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিষ্ক্রিয় থাকলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি হবে না। সোমবার রাতে রাজধানীর শিল্পাঞ্চল থানার উত্তর বেগুনবাড়ি এলাকায় আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. উল্লাহ ভূঁইয়া হারুনের ব্যবস্থাপনায় এবং সমাজসেবক মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সাইফুল আলম খান মিলন অভিযোগ করেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছে। তিনি বলেন, চাঁদাবাজি বন্ধ করতে শুধু আমার জীবন দেওয়াটাই বাকি রয়েছে। কারওয়ান বাজারসহ বিভিন্ন স্থানে সরকারি দলের লোকজন চাঁদাবাজি করছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের আগেও আমি এ বিষয়ে কথা বলেছি। তিনি আরও বলেন, সরকারি দলের কোনো এমপি হলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা ছাড়া তার পক্ষে নিজে চাঁদাবাজি বন্ধ করা সম্ভব নয়।
নাগরিকদের উদ্দেশে তিনি বলেন, আমি যা বলি তা যদি আপনারা বাস্তবায়ন করতে পারেন, তবে সবকিছু বন্ধ হবে। পাড়ায়-মহল্লায় একত্রিত হয়ে কমিটি গঠন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, চাঁদা দেব না এবং মাদক বিক্রি করতে দেব না—এমন সিদ্ধান্ত নিতে হবে। সামাজিক আন্দোলনের মাধ্যমে চাঁদাবাজ ও মাদক কারবারীদের প্রতিহত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে তাদের লাঠিসোঁটা দিয়ে পিটাবেন। সরকার যদি তাদের বাহিনী দিয়ে এসব অনাচার বন্ধ করতে না পারে, তবে জনগণের মাঠে নামা ছাড়া আর কোনো উপায় থাকবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য ও শিল্পাঞ্চল থানা আমির মো. কলিম উল্লাহ এবং থানা সেক্রেটারি নূর উদ্দিন মো. জাহিদ। এ ছাড়াও স্থানীয় বিশিষ্টজন, আলেম-ওলামা, শিক্ষক, যুবক এবং মহল্লা কমিটির নেতারা সভায় অংশ নেন।
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ৪৩আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ৪৮
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…
যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…
সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…
আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…
পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…
This website uses cookies.