বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম অভিযোগ করেছেন যে, বর্তমান সরকার জনগণের রায় ও গণভোটের আকাঙ্ক্ষাকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে দেশ চালাচ্ছে। শুক্রবার বিকেলে রংপুর মহানগর জামায়াত কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। আগামী ১৯ সেপ্টেম্বর শনিবার ঢাকা থেকে রংপুর অভিমুখে ১১ দলীয় জোটের ঘোষিত লংমার্চ কর্মসূচিকে সামনে রেখে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এ টি এম আজহারুল ইসলাম বলেন, বিরোধীদলীয় জোট কখনোই আন্দোলন করতে চায়নি বরং তারা সংসদে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চেয়েছিল। কিন্তু সরকার আলোচনার কোনো আগ্রহ না দেখানোয় তারা আন্দোলনে যেতে বাধ্য হয়েছেন। তিনি আরও বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের শর্তে এমপিরা শপথ নিয়েছিলেন, কিন্তু সরকারি দলের এমপিরা সেই রায় উপেক্ষা করে স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনার পথ বেছে নিয়েছেন। সরকার জুলাই গণহত্যার বিচারের কথা মুখে বললেও বাস্তবে নিজেদের স্বার্থ হাসিলে ব্যস্ত রয়েছে বলে তিনি দাবি করেন।
সংবাদ সম্মেলনে তিনি দেশের সামগ্রিক পরিস্থিতির সমালোচনা করে বলেন, বর্তমানে বিদ্যুৎ ও গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে এবং কৃষকরা সার না পেয়ে বিক্ষোভ করছেন। অথচ সরকার সিন্ডিকেটের পকেট ভারী করতে ব্যস্ত রয়েছে। এছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও চাঁদাবাজি রোধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হলেও সরকার তা আমলে নেয়নি। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নজিরবিহীন দলীয়করণের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের পথ অনুসরণ করলে ছাত্র-জনতা তাদেরও একই পরিণতি বরণ করাবে। উত্তরাঞ্চলের মানুষের প্রাণের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন থেকে সরকারের পিছু হটার কারণ নিয়েও তিনি জনমনে প্রশ্ন তোলেন।
সম্পত্তি হস্তান্তর আইনে কোরআন-সুন্নাহবিরোধী বিষয় থাকার অভিযোগ তুলে এ টি এম আজহারুল ইসলাম বলেন, সরকার জনগণের দাবি উপেক্ষা করে ইসলামের বিপক্ষে অবস্থান নিয়ে তড়িঘড়ি করে তা বাস্তবায়ন করেছে। তিনি পুনর্ব্যক্ত করেন যে, সংবিধান জনগণের জন্য এবং জনগণের রায়ই চূড়ান্ত। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের আমির এ টি এম আজম খান। এতে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও উত্তরাঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম, রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রব্বানী এবং জেলা এনসিপির আহ্বায়ক আল মামুনসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…
যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…
সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…
আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…
পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…
This website uses cookies.