Header Premium (728×90)

Categories: রাজনীতি

অন্তর্বর্তী সরকারের সহায়তায় জামায়াত রংপুর দখল করেছে: রাশেদ খাঁন

অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় জামায়াতে ইসলামী রংপুর দখল করে নিয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভ ও তার শাহাদাতবরণের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই অভিযোগ তোলেন।

রাশেদ খাঁন অভিযোগ করে বলেন, নির্বাচনের আগেই রংপুর ও খুলনা বিভাগের প্রশাসনিক কাঠামোকে এমনভাবে জামায়াতিকরণ করা হয়েছে, যাতে ভোটাররা বিএনপিকে ভোট দিলেও শেষ পর্যন্ত জামায়াতের প্রার্থীকেই বিজয়ী হিসেবে দেখানো সম্ভব হয়।

জামায়াতের পূর্ববর্তী রাজনৈতিক অবস্থানের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, দলটির পক্ষ থেকে পূর্বে নির্বাচনে কারচুপির নানা অভিযোগ তোলা হয়েছিল। এমনকি ‘বুকে পাথর চাপা দিয়ে’ জামায়াতের আমির সেই নির্বাচন মেনে নিয়েছিলেন বলেও মন্তব্য করেন তিনি।

রংপুরে বিএনপির সাংগঠনিক শক্তির প্রশংসা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, এই অঞ্চলে বিএনপির সাংগঠনিক অবস্থান অত্যন্ত মজবুত। জাতীয় নির্বাচনে দলটির সাংগঠনিক শক্তি, প্রার্থীদের যোগ্যতা এবং দলের সামগ্রিক জনপ্রিয়তার কথা বিবেচনা করলে রংপুরের ছয়টি আসনে বিএনপির প্রার্থীরা পরাজিত হবেন—এমনটি ভাবা সম্পূর্ণ অবিশ্বাস্য ও অসম্ভব।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

Recent Posts

মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…

2 hours ago

নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…

2 hours ago

নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ

যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…

3 hours ago

মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক

সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…

3 hours ago

টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…

3 hours ago

পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া

পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…

3 hours ago

This website uses cookies.