Header Premium (728×90)

Categories: রাজনীতি

প্রতিশ্রুতি থেকে সরে উল্টো পথে হাঁটছে সরকার: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় প্রধান ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন যে, বর্তমান সরকার দেশবাসীকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে এসে উল্টো পথে হাঁটছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সেমিনারে তিনি এই মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, প্রবাসীরা কেবল রেমিট্যান্স যোদ্ধা নন, তাদের অধিকার নিশ্চিত করাও সরকারের দায়িত্ব। স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার বন্ধ বা খর্ব করার যেকোনো উদ্যোগকে তিনি প্রবাসীদের প্রতি জুলুম হিসেবে আখ্যায়িত করেন এবং এ ধরনের সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন।

শ্রমবাজারের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, মালয়েশিয়ার শ্রমবাজারে চতুর্থবারের মতো অচলাবস্থা যেন তৈরি না হয়, সেজন্য শ্রমবাজারের সিন্ডিকেট ভাঙতে হবে। তিনি আরও বলেন, বিরোধী দল ক্ষমতার চেয়ে জনগণের বিজয়কেই বেশি গুরুত্ব দেয়। সংসদ ও সংসদের বাইরে জনস্বার্থবিরোধী যেকোনো আইনের বিরুদ্ধে তারা চোখে চোখ রেখে কথা বলবেন। ডিজিটাল নিরাপত্তা আইন প্রসঙ্গে তিনি বলেন, জনগণের মুখ বন্ধ করার উদ্দেশ্যে করা কোনো আইনই তারা মেনে নেবেন না।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…

3 hours ago

নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…

3 hours ago

নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ

যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…

3 hours ago

মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক

সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…

3 hours ago

টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…

3 hours ago

পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া

পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…

4 hours ago

This website uses cookies.