Header Premium (728×90)

Categories: রাজনীতি

সম্পত্তি হস্তান্তর বিলে শরিয়াহর প্রতিফলন চাইল জমিয়তে উলামায়ে ইসলাম

জাতীয় সংসদে উত্থাপিত ‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’-এ মুসলমানদের পারিবারিক ও সামাজিক বিধিব্যবস্থার পাশাপাশি শরিয়াহর সুস্পষ্ট বিধানসমূহের পূর্ণাঙ্গ প্রতিফলন নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। সোমবার দলের খাস কমিটির এক বৈঠকে এ দাবি জানানো হয়। দলের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুকের সভাপতিত্বে ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর পরিচালনায় অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন দলের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা শেখ মুজিবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদদীন যাকারিয়া এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী।

বৈঠকে জমিয়ত নেতৃবৃন্দ বলেন, বৃদ্ধ বয়সে পিতা-মাতার নিরাপত্তা, চিকিৎসা, ভরণ-পোষণ ও সম্মানজনক জীবন নিশ্চিত করা সন্তানের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। প্রবীণ পিতা-মাতার অধিকার রক্ষায় সরকারের যেকোনো ইতিবাচক উদ্যোগ প্রশংসার দাবি রাখে। তবে তারা সতর্ক করে বলেন, মুসলমানদের সম্পত্তি বণ্টন, উত্তরাধিকার, হেবা ও মালিকানা হস্তান্তরের বিষয়গুলো ইসলামী শরিয়াহর সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। তাই নতুন কোনো আইন বা এর কোনো ধারা যেন পবিত্র কোরআন-সুন্নাহ নির্ধারিত মিরাস ও হেবার বিধানের সঙ্গে সাংঘর্ষিক না হয়, তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

নেতৃবৃন্দ আরও বলেন, পিতা-মাতার অধিকার নিশ্চিতের পাশাপাশি শরিয়াহসম্মত উত্তরাধিকার ব্যবস্থায় কোনো অনাকাঙ্ক্ষিত জটিলতা সৃষ্টি করা যাবে না। বিশেষ করে হেবা ও মিরাসের বিধান পাশ কাটিয়ে এমন কোনো কাঠামো তৈরি করা অনুচিত, যা ভবিষ্যতে পারিবারিক বিরোধ বা শরিয়াহবিরোধী সম্পত্তি বণ্টনের পথ তৈরি করে। বিলটি চূড়ান্ত করার আগে দেশের শীর্ষস্থানীয় মুফতি, ফকিহ, আলেম ও ইসলামী আইন বিশেষজ্ঞদের মতামত গ্রহণের আহ্বান জানান তারা। প্রয়োজনে বিশেষজ্ঞ শরিয়াহ বোর্ডের মাধ্যমে বিলটির প্রতিটি ধারা পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন আনার পরামর্শ দিয়েছে জমিয়ত। একই সঙ্গে দেশের ধর্মপ্রাণ মানুষের আকাঙ্ক্ষাকে সম্মান জানিয়ে মানবিক ও সামাজিক সুরক্ষার পাশাপাশি কোরআন-সুন্নাহর নির্দেশনা অক্ষুণ্ন রাখার আহ্বান জানানো হয়েছে।

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ২৪আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ২৭

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

দুই দিনের সফরে পাকিস্তানে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস দুই দিনের সরকারি সফরে পাকিস্তানে পৌঁছেছেন। সফরকালে তিনি দেশটির রাষ্ট্রপতি ও…

4 minutes ago

রাজধানীতে চার দিনে ৪১ চাঁদাবাজ গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত ৪১ চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত…

24 minutes ago

মক্কা প্রতিরক্ষা চুক্তি: সৌদি-তুরস্ক-পাকিস্তানের যৌথ সামরিক শক্তি কত?

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে আঞ্চলিক শক্তির ভারসাম্য রক্ষায় সক্রিয় হচ্ছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের…

26 minutes ago

পঞ্চগড়ে সাবেক এমপি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা গ্রেপ্তার

পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের পঞ্চগড় জেলা শাখার সহ-সভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে…

35 minutes ago

সৌদি আরবে ফেনীর প্রবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সৌদি আরবের আসির প্রদেশে জাহেদুল ইসলাম শুভ (২৭) নামে এক বাংলাদেশি প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার…

42 minutes ago

বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই রাজ্যের নাম হবে ‘পশ্চিমবঙ্গ’

বাংলা বা ওয়েস্ট বেঙ্গল নয়, এবার বাংলা ও ইংরেজি উভয় ভাষাতেই রাজ্যের নাম ‘পশ্চিমবঙ্গ’ করার…

44 minutes ago

This website uses cookies.