প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১: ০১। রাজধানীর মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে সম্প্রতি এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী প্রায় এক হাজার শিক্ষার্থীকে সংবর্ধনা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখা। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনার ক্রেস্ট ও বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. রেজাউল করিম বলেন, দেশের বর্তমান শিক্ষাব্যবস্থা নৈতিকতা বিবর্জিত, যা পরিবর্তন করা জরুরি। তিনি সতর্ক করে বলেন, এই ব্যবস্থার আমূল পরিবর্তন না করলে রাষ্ট্র দুর্নীতিতে পুনরায় চ্যাম্পিয়ন হওয়ার ঝুঁকিতে থাকবে। তিনি শিক্ষার্থীদের কেবল মেধার পরিচয় না দিয়ে ব্যক্তিজীবনে সৎ হওয়ার আহ্বান জানান এবং পড়াশোনার পাশাপাশি দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্ব আরোপ করেন। ড. রেজাউল করিম আরও বলেন, দেশপ্রেমকে বুকে ধারণ করে আগামী দিনে ইনসাফপূর্ণ বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে।
সংবর্ধনা অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি মুহিব্বুল্লাহ আল হুসাইনী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাখার সেক্রেটারি কবিরুল ইসলাম রাজু। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিমকোর্টের বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার আল মামুন রাসেল, ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমীরুল ইসলামসহ শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ। আয়োজকদের পক্ষ থেকে শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ কর্মজীবন ও শিক্ষাজীবনে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানানো হয়।
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদের প্রার্থীদের জামানত পাঁচ গুণ বাড়িয়ে চূড়ান্ত গেজেট…
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির সময়সূচি দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সময় অনুযায়ী…
নোয়াখালীর বেগমগঞ্জে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ও রেলিংয়ের রডের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ…
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কৃষকরা শীতকালীন আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন। গত বছর সেভেন…
বরিশালে বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনের মহাসড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে…
অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে আওয়ামী লীগের সাত সাবেক সংসদ সদস্য এবং…
This website uses cookies.