প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ২২: ২২। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাবেক সদস্য, বিশিষ্ট অর্থনীতিবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব মীর কাসেম আলীর দশম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার অবদানের কথা স্মরণ করে এক বিবৃতি দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। বুধবার গণমাধ্যমে পাঠানো এই বিবৃতিতে তিনি মীর কাসেম আলীর দীর্ঘ সংগ্রাম ও জনকল্যাণমূলক কাজের ভূয়সী প্রশংসা করেন।
ডা. শফিকুর রহমান বলেন, মীর কাসেম আলী আজীবন বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধ ও ইসলামী জনকল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে গেছেন। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতি ছিলেন। এছাড়া ইসলামী ব্যাংক-বীমা, বিভিন্ন মসজিদ-মাদ্রাসা এবং নানা ধরনের ইসলামী ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। বিশেষ করে দেশের দরিদ্র জনগোষ্ঠীর জন্য স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে তার নেওয়া উদ্যোগগুলো ছিল যুগান্তকারী, যার সুফল মানুষ আজও ভোগ করছে। দেশের জনগণ কৃতজ্ঞচিত্তে তার এই অবদান স্মরণ রাখবে বলে তিনি মন্তব্য করেন।
জামায়াত আমির অভিযোগ করেন, ইসলামী আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার কারণেই তৎকালীন আওয়ামী ফ্যাসিবাদী সরকার তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে এবং তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। তার ভাষ্যমতে, যেসব অভিযোগ আনা হয়েছিল তার সঙ্গে মীর কাসেম আলীর কোনো সংশ্লিষ্টতা ছিল না এবং সরকার কোনো অভিযোগই ক্যাঙ্গারু আদালতে প্রমাণ করতে পারেনি। সবশেষে বিচারিক হত্যাকাণ্ডের নীলনকশা অনুযায়ী ২০১৬ সালের ৩ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টায় তার ফাঁসি কার্যকর করা হয়।
ডা. শফিকুর রহমান আরও বলেন, দাঈ ইলাল্লাহ হিসেবে মীর কাসেম আলী যে জনকল্যাণমূলক কাজের ধারা সূচনা করেছিলেন, তা ইনশাআল্লাহ সুদীর্ঘকাল অব্যাহত থাকবে। তিনি তার কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন। জামায়াত আমির মহান আল্লাহর কাছে তার শাহাদাত কবুল করার জন্য এবং তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দেওয়ার জন্য দোয়া করেন। পরিশেষে, মীর কাসেম আলীর রেখে যাওয়া কাজগুলো সফলভাবে সম্পন্ন করার জন্য সংগঠনের সর্বস্তরের জনশক্তি ও দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মোছার চেষ্টার অভিযোগে আ ন ম…
সিলেটের ওসমানীনগরে অনুষ্ঠিত হয়েছে ভিলেজ ইলেকট্রিশিয়ানদের দিনব্যাপী বিভাগীয় সম্মেলন। এতে চার জেলার প্রতিনিধিরা অংশ নিয়ে…
মিরপুর-১ নম্বরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যসেবা কেন্দ্রে ভাঙচুরের ঘটনার পর সাত দিনের মধ্যে সংস্কারকাজ সম্পন্ন…
ভারতের রাজধানী দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আয়োজিত কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক ধরপাকড় ও…
প্রাইম ব্যাংকের প্রায়োরিটি ব্যাংকিং গ্রাহকদের বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা প্রদানের লক্ষ্যে প্ল্যান মেডি ট্রিপ লিমিটেডের সাথে…
ভারতে আটক বিক্ষোভকারীদের ২৪ ঘণ্টার মধ্যে মুক্তি না দিলে ফের অনশন কিংবা শান্তিপূর্ণ পদযাত্রা শুরু…
This website uses cookies.