রবিবার বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক থেকে ওয়াকআউট করেছেন বিরোধী দলের দুই সদস্য। তারা হলেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নূরুল ইসলাম ও আব্দুল বাতেন। এর আগে সকালে আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে জাতীয় মানবাধিকার কমিশন বিলের আলোচনা থেকেও তারা বিরত থাকেন এবং বৈঠক বর্জন করেন।
গত বৃহস্পতিবার গুম প্রতিরোধ ও প্রতিকার বিল এবং জাতীয় মানবাধিকার কমিশন বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়। এরপর বিল দুটি পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য যথাক্রমে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছিল। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কমিটির বৈঠকে যোগ দেওয়ার পর আলোচনা শুরুর কয়েক মিনিট পরেই বিরোধী দলীয় সদস্যরা ওয়াকআউট করেন। তারা জানান, সংসদে এই বিল উত্থাপনের বিরোধিতা করে তারা ওয়াকআউট করেছিলেন, তারই ধারাবাহিকতায় এই বৈঠকও বর্জন করছেন।
বৈঠকে কমিটির সভাপতি জয়নুল আবেদীন ওয়াকআউটের সমালোচনা করে বলেন, কমিটির সদস্য হিসেবে সংশোধনী বা মতামত উপস্থাপন এবং প্রয়োজনে বিরোধিতা করার সুযোগ রয়েছে, কিন্তু ওয়াকআউট করা সংসদীয় রীতিনীতির পরিপন্থি।
এদিকে কমিটির বৈঠকে জানানো হয়েছে, গত ছয় মাসে দেশে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি এবং কোনো রাজনৈতিক নিপীড়নের ঘটনাও ঘটেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো অতিরিক্ত বলপ্রয়োগ করা হয়নি বলেও সভায় উল্লেখ করা হয়। এছাড়া ২০২৬ সালের ১০ এপ্রিল থেকে নিখোঁজ বাগেরহাটের মোংলার জেলে মিরাজ শেখের অপহরণের দায় সরকারের ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে সভায় ‘ব্লেম গেম’ পরিহারের আহ্বান জানানো হয়। আলোচনা শেষে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ সংসদে প্রেরণের সিদ্ধান্ত নেওয়া হয়।
কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে বৈঠকে আরও অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, হুইপ রকিবুল ইসলাম, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এবং শিরীন সুলতানা।
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ১৭: ০৮আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ১৭: ১৬
পাবনার ঈশ্বরদীতে ক্রেতার পরিচয়ে দোকানে ঢুকে সাড়ে ৪ লাখ টাকা মূল্যের দুই ভরি স্বর্ণের মালা…
গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে দুই লাখ টাকার অনুদানের…
অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন অনুষদ থেকে ১৯…
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান স্পষ্ট করেছেন যে, কোনো ধরনের নিষেধাজ্ঞা…
জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। এই আলোচনার পর…
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন…
This website uses cookies.