জনগণের ন্যায্য দাবি উপেক্ষা করে কোনো সরকারই ক্ষমতায় টিকে থাকতে পারেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ। শনিবার ফরিদপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ফরিদপুর অঞ্চলের পাঁচ জেলার উপজেলা ও থানা আমীর-সেক্রেটারি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং নানা ধরনের জনদুর্ভোগে মানুষ দিশেহারা।
ড. আযাদ জানান, জনগণের অধিকার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী জাতীয় সংসদের পাশাপাশি রাজপথেও নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আগামী ৫ সেপ্টেম্বর বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ১১ দলীয় ঐক্যের আন্দোলন শুরু হবে। সরকার জনগণের দাবি ও জনআকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হলে রাজপথে তীব্র আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
লং-মার্চ কর্মসূচির বিস্তারিত তুলে ধরে তিনি জানান, প্রথম দফায় আগামী ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে লং-মার্চ শুরু হবে। এই কর্মসূচি চট্টগ্রামের লালদিঘী ময়দানে সমাপনী জনসভার মাধ্যমে শেষ হবে। এছাড়া আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে কুষ্টিয়া অভিমুখে লং-মার্চ অনুষ্ঠিত হবে। সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ধাপে ধাপে দেশের অন্যান্য প্রধান বিভাগীয় শহর অভিমুখেও লং-মার্চ করা হবে।
ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর—এই পাঁচ জেলার নেতাকর্মী ও সাধারণ মানুষ লং-মার্চ কর্মসূচিতে ব্যাপকভাবে অংশ নেবেন বলে তিনি জানান। কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রাখার ওপর গুরুত্বারোপ করে ড. হামিদ আযাদ বলেন, সাধারণ মানুষের চলাচলে যাতে কোনো দুর্ভোগ না হয়, সেজন্য গাড়ির বহর মহাসড়কের একপাশে রাখা হবে। ঢাকা-চট্টগ্রাম লং মার্চে শাপলা চত্বরে জনসভা, শাপলা চত্বর থেকে লালদিঘী পর্যন্ত মানবপ্রাচীর এবং চিটাগাং রোড, কুমিল্লা, ফেনী ও মীরেরসরাইয়ে পথসভা অনুষ্ঠিত হবে।
তৃণমূল নেতাদের উদ্দেশে তিনি বলেন, তৃণমূলই একটি আদর্শ সংগঠনের মূল ভিত্তি। জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়িয়ে তৃণমূলকে আরও শক্তিশালী করতে হবে। ষড়যন্ত্র বা চক্রান্ত করে জামায়াতে ইসলামীর অগ্রযাত্রা কেউ দমাতে পারবে না ইনশাআল্লাহ। সম্মেলনে ফরিদপুর অঞ্চলের পাঁচ জেলার আমীর ও সেক্রেটারি এবং বিভিন্ন থানা ও উপজেলার আমীর-সেক্রেটারিবৃন্দ উপস্থিত ছিলেন।
গত ৪৮ ঘণ্টায় হরমুজ প্রণালিতে ১৯টি জাহাজে সরাসরি হামলা চালিয়েছে ইরান। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি…
ওভালে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে টম ব্যান্টনের সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে ২২৩ রানে হারিয়েছে ইংল্যান্ড।…
উদ্বোধনী নামফলকে নিজের নাম খোদাই করা দেখে ক্ষুব্ধ হয়ে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ…
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন এবং…
যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে আড়াই বছর বয়সী মামা ও ভাগিনার মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার…
বাংলা কিউআর কোডের মাধ্যমে ডিজিটাল লেনদেন বাড়াতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে…
This website uses cookies.