দেশে বাংলা কিউআর কোডের মাধ্যমে ডিজিটাল লেনদেনের পরিধি বাড়াতে একুয়্যারিং ও ইস্যুয়িং প্রতিষ্ঠানগুলোকে প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, ২ হাজার টাকা পর্যন্ত প্রতিটি লেনদেনের ক্ষেত্রে একুয়্যারিং প্রতিষ্ঠান ০.১০ শতাংশ এবং ইস্যুয়িং প্রতিষ্ঠান ০.২০ শতাংশ হারে প্রণোদনা পাবে। রোববার কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-২ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
বাংলাদেশ ব্যাংকের এই নতুন নির্দেশনাটি দেশে কর্মরত সব তফসিলি ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠান, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি), পেমেন্ট সিস্টেম অপারেটর (পিএসও) এবং আন্তর্জাতিক পেমেন্ট স্কিমগুলোর জন্য জারি করা হয়েছে। জাতীয় পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) মাধ্যমে সম্পন্ন হওয়া সর্বোচ্চ ২ হাজার টাকা পর্যন্ত বাংলা কিউআরভিত্তিক লেনদেনে মাসিক ভিত্তিতে এই প্রণোদনা দেওয়া হবে।
নতুন নির্দেশনার মাধ্যমে প্রণোদনার আওতা বা পরিধি আরও বাড়ানো হয়েছে। এখন থেকে ব্যক্তিক রিটেইল হিসাবের মাধ্যমে নিবন্ধিত ক্ষুদ্র ও প্রান্তিক বিক্রেতা এবং সেবাদানকারী মার্চেন্ট পয়েন্টের পাশাপাশি ট্রেড লাইসেন্সধারী অন্যান্য মার্চেন্টরাও এই সুবিধার আওতায় থাকবেন। এর আগে গত ১০ আগস্ট জারি করা এক সার্কুলার লেটারের মাধ্যমে বাংলা কিউআর লেনদেনে প্রণোদনা দেওয়ার নিয়ম চালু করা হয়েছিল। তবে সে সময় এই সুবিধা কেবল নির্দিষ্ট কিছু ক্ষুদ্র ও প্রান্তিক বিক্রেতা এবং সেবাদানকারী মার্চেন্ট পয়েন্টের মধ্যেই সীমাবদ্ধ ছিল। বর্তমান সার্কুলারে আগের নির্দেশনার সংশ্লিষ্ট অনুচ্ছেদটি প্রতিস্থাপন করে ট্রেড লাইসেন্সধারী সব মার্চেন্টকে এর অন্তর্ভুক্ত করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক স্পষ্ট করেছে যে, নতুন করে প্রতিস্থাপিত অনুচ্ছেদের শর্ত ছাড়া আগের সার্কুলার লেটারের অন্যান্য সব নির্দেশনা অপরিবর্তিত থাকবে। পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-২-এর পরিচালক মো. শরাফত উল্লাহ খানের সই করা এই সার্কুলারটি ইতিমধ্যে সংশ্লিষ্ট সকল আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২ হাজার…
ঢাকাই সিনেমার তারকা শাকিব খান ও অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয় ১০ বছরে পা…
কুষ্টিয়া জেলা শাখার অধীন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মিরপুর উপজেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি গঠন…
অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর নজিরবিহীন সহিংসতা ও জমি দখলের ঘটনায় ইসরাইলি সরকারের প্রশ্রয়মূলক মনোভাবের…
এশিয়ান গেমসের আর্চারিতে সম্ভাবনা তৈরি করেও শেষ পর্যন্ত খালি হাতে ফিরতে হলো বাংলাদেশ দলকে। ক্লোজ…
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির ৪১৩তম পরিচালনা পর্ষদ সভায় বেশ কয়েকটি বিনিয়োগ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
This website uses cookies.