প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ২২: ৪৩। জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বিশ্ব রাজনীতিতে একক পরাশক্তির আধিপত্যের তীব্র সমালোচনা করেছেন। তিনি সতর্ক করে বলেছেন, এই আধিপত্য বিশ্ববাসীর জন্য ক্রমশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। তবে দক্ষিণ ও পূর্বাঞ্চলের দেশগুলো নিজেদের ‘সার্বভৌম উন্নয়নকেন্দ্র’ হিসেবে গড়ে তোলায় বিশ্বে একটি অধিকতর ন্যায়সংগত ও বহুমেরুকেন্দ্রিক ব্যবস্থা তৈরি হচ্ছে, যা বিশ্ব রাজনীতিতে ভারসাম্য আনবে বলে তিনি মন্তব্য করেন।
ফিলিস্তিন ইস্যু নিয়ে কথা বলতে গিয়ে লাভরভ অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলের বসতি সম্প্রসারণের কঠোর নিন্দা জানান। তিনি স্পষ্ট ভাষায় বলেন, এই বসতি সম্প্রসারণ অব্যাহত থাকলে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় ভূখণ্ড আর অবশিষ্ট থাকবে না, যার ফলে স্বাধীন রাষ্ট্র গঠনের সম্ভাবনা কার্যত অসম্ভব হয়ে পড়বে।
রুশ পররাষ্ট্রমন্ত্রী লেবানন, সিরিয়া, ইয়েমেন, ইরাক, সুদান, সোমালিয়া এবং দক্ষিণ সুদানের বর্তমান সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে প্রথাগত পদ্ধতির বাইরে বেরিয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এছাড়াও, কিউবার ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত কঠোর অবরোধ অবিলম্বে প্রত্যাহারের দাবি পুনর্ব্যক্ত করেন তিনি।
বক্তব্যে লাভরভ নাৎসি জার্মানির পরাজয়ের পর নুরেমবার্গ বিচারের ৮০ বছর পূর্তির বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে বলেন, ওই বিচারের ঐতিহাসিক শিক্ষা এখনো সবাই গ্রহণ করতে পারেনি। তিনি ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন সরকারের ‘ইউক্রেনীয় নাৎসিবাদ’ সহ্য করার নীতির সমালোচনা করেন এবং রুশ ভাষা ব্যবহারের ওপর বিভিন্ন বিধিনিষেধ আরোপের অভিযোগ তোলেন।
সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর মহল্লায় অভিযাত্রী সংসদের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন জেলা বিএনপির সভাপতি…
জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেলসহ রবিউল হাসান সোহাগ নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার…
টাঙ্গাইলের সরকারি হাসপাতালগুলোতে স্বাচিপের আধিপত্য ও সিন্ডিকেটের কারণে ৪০ লাখ মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন…
পাবনার আটঘরিয়া উপজেলায় নিজ ঘর থেকে চাম্পা খাতুন নামে এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে…
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) গোমতী বাসের চালককে মারধর এবং বাসের লুকিং গ্লাস ভাঙচুরের…
ওয়ানডে ক্রিকেটে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করে ইতিহাসের দ্বিতীয় ব্যাটার হয়েছেন ভারতের তারকা বিরাট…
This website uses cookies.