জাতীয় সংসদের অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সাম্প্রতিক বক্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, তাঁরা সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্র হতে আসেননি। স্বরাষ্ট্রমন্ত্রী যদি শিক্ষক হতে চান, তবে তিনি নতুন একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে পারেন এবং যার ইচ্ছা সেখানে গিয়ে ভর্তি হতে পারেন।
বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনে বিরোধী দলের নেতা এসব কথা বলেন। এ সময় সংসদে সভাপতিত্ব করছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বক্তব্য দেওয়ার সময় প্রতিনিয়ত বিরোধী দলকে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলেন।
এর আগে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর একটি প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অসন্তোষ প্রকাশ করে বলেছিলেন, "স্পিকার এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা হলো বুঝতে পারিনি।" সে সময় তিনি প্রশ্ন তুলেছিলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ছয় মাসের স্বরাষ্ট্রমন্ত্রী সফল হয়েছেন কি না, সেটি একটি প্রশ্ন। আবার ব্রাহ্মণবাড়িয়া জেলায় কেন সিনেমা হল নেই, সেটি আরেকটি প্রশ্ন। এছাড়া বিরোধী দলের পক্ষ থেকে হত্যা ও জখমের যে পরিসংখ্যান দেওয়া হয়েছে, তার ভিত্তি ও উৎস নিয়েও প্রশ্ন তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, "সে স্ট্যাটিস্টিক্সটা কি আমি জানি না।"
অস্ট্রেলিয়ায় ২৩ বছর পর টেস্ট খেলতে গিয়ে স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এই…
হিমালয়ের পাদদেশে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নেপাল ও তিব্বতে মৃতের সংখ্যা ৩৫৯ ছাড়িয়েছে। তবে…
‘স্কুইড গেম’ দিয়ে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া দক্ষিণ কোরিয়ার নির্মাতা হোয়াং দং-হিউক আবারও বড় পর্দার সিনেমা…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আগামীর বাংলাদেশের রাজনীতিতে বিএনপি কোনোদিন পোষ্য…
ব্যবসা পরিচালনায় কমপ্লায়েন্স নিশ্চিত করতে এবং আইনি জটিলতা এড়াতে যেসব উদ্যোক্তার এখনও ভ্যাট নিবন্ধন বা…
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনার জেরে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে…
This website uses cookies.