বর্তমান সরকারের গত ছয় মাসের কর্মকাণ্ডের পর্যালোচনায় তীব্র সমালোচনা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপি দাবি করেছে, এই সময়ের মধ্যে জ্বালানি, বিদ্যুৎ এবং কৃষি উপকরণের সংকট শিল্প উৎপাদন ও জনজীবনকে চরম বিপর্যস্ত করে তুলেছে। সংবাদ সম্মেলনে সরকারের ছয় মাসের কার্যক্রমের ওপর একটি লিখিত প্রতিবেদন প্রকাশ করা হয়, যা পাঠ করেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম বলেন, সরকার গত ছয় মাসে বিভিন্ন প্রতিষ্ঠানকে দলীয়করণের পাশাপাশি সংস্থাগুলোকে অকার্যকর করে দুর্বল আইন প্রয়োগ করছে। তিনি অভিযোগ করেন যে, গণতান্ত্রিক পরিবেশ সংকুচিত হয়ে পড়েছে এবং বিরোধী দল, সাংবাদিক ও প্রশাসনিক কর্মকর্তাদের ওপর হামলা ও হয়রানি বেড়েছে, যার সিংহভাগের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। জুলাই গণঅভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা—গণহত্যার বিচার এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের মতো বিষয়গুলো সরকারের অগ্রাধিকার তালিকায় নেই বলেও তিনি উল্লেখ করেন।
জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি থাকলেও দুদক, মানবাধিকার কমিশন ও ন্যায়পালের মতো চেক অ্যান্ড ব্যালেন্সের প্রতিষ্ঠানগুলো অকার্যকর রাখা হয়েছে বলে নাহিদ ইসলাম দাবি করেন। তিনি আরও বলেন, সরকারের ঘোষিত ৩১ দফার একাধিক দফা ইতোমধ্যে পরিবর্তিত হয়েছে এবং সরকার নিজেরাই তা বরখেলাপ করেছে। বিভিন্ন সংবাদপত্র, সাংবাদিক ও সংস্থার তথ্যের ভিত্তিতে এনসিপি মনে করে, অপরিকল্পনা, দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে এই ১৮০ দিনে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে, যার প্রমাণ হিসেবে তিনি মন্ত্রিসভার পুনর্গঠনের প্রসঙ্গটি তুলে ধরেন।
সরকারকে ছয় মাস সময় দেওয়া কি যথেষ্ট—এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারকে তিন মাসের সময় দেওয়া হয়নি, তবে ছয় মাস যথাযথ সময় না হলেও সরকারের উচিত ছিল ব্যর্থতার জন্য দুঃখ প্রকাশ করা বা ক্ষমা চাওয়া। বিদ্যুৎ ও গ্যাসের সংকটে শিল্পকারখানা বন্ধ হওয়া এবং প্রশাসনিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতা সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য নয় বলে তিনি মন্তব্য করেন। তিনি সতর্ক করে বলেন, আরও ছয় মাস অতিবাহিত হলে সরকার আর বিগত সরকারের দায় চাপিয়ে পার পাবে না। সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত এবং জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলামসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ৯৮টি বাস রুট কমিয়ে ৩২টি করার পরিকল্পনা নিয়েছে সরকার। প্রতিটি রুটে…
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের অরোরা এলাকায় হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনার অভিযোগে ১৯ বছর বয়সি আলেক্সান্দ্রোস পাপোরাকিসকে…
দেশের বস্ত্রশিল্পের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ২০৫০ সালের মধ্যে ১৯ লাখ বেল তুলা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ…
২০২৩ সালের ৭ অক্টোবরের নিরাপত্তা ব্যর্থতার দায় অন্যের ওপর চাপানোর অভিযোগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে…
হরমুজ প্রণালির কাছে ২৪ ঘণ্টায় দুটি পৃথক ঘটনায় ক্ষেপণাস্ত্র বা প্রক্ষেপণের আঘাতে দুটি বাণিজ্যিক জাহাজ…
বান্দরবানের লামা থেকে চকরিয়ার মানিকপুর উচ্চ বিদ্যালয়ে রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করতে গিয়ে রেশমি জন্নাত, হালিমাতুস…
This website uses cookies.