বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা এলাকা থেকে চকরিয়ার মানিকপুর উচ্চ বিদ্যালয়ে রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহের জন্য গিয়ে চার দিন ধরে নিখোঁজ রয়েছে তিন নারী শিক্ষার্থী। নিখোঁজ শিক্ষার্থীরা হলো রেশমি জন্নাত, হালিমাতুস সাদিয়া ও তানিয়া সোলতানা। গত ১১ অক্টোবর সকাল ১১টায় তারা রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। সম্ভাব্য সব স্থানে খোঁজ নিয়েও চার দিনেও তাদের কোনো হদিস মেলেনি।
নিখোঁজ রেশমি জন্নাত ইয়াংছা বনফুর এলাকার শহিদুল ইসলামের কন্যা এবং হালিমাতুস সাদিয়া ইয়াংছা বদুরঝিরি এলাকার বেলাল উদ্দিনের কন্যা। তারা সম্পর্কে আপন খালাতো বোন। অপর শিক্ষার্থী তানিয়া সোলতানা একই এলাকার আবুল হাশেমের কন্যা। রেশমি জন্নাতের মামা মোহাম্মদ আলমগীর জানিয়েছেন, তারা তিনজনই ইয়াংছা উচ্চ বিদ্যালয়ের যথাক্রমে নবম, অষ্টম ও সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
ঘটনার বিবরণ দিয়ে মোহাম্মদ আলমগীর জানান, গত ১১ অক্টোবর সকালে লামার ইয়াংছা এলাকা থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা ভাড়া করে রেশমি জন্নাত তার শিক্ষা প্রতিষ্ঠান চকরিয়ার মানিকপুর উচ্চ বিদ্যালয়ের উদ্দেশ্যে রওয়ানা দেয়। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এই ঘটনায় ১৩ অক্টোবর সন্ধ্যায় লামা থানায় তিন শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত নিখোঁজ তিন শিক্ষার্থীর কোনো হদিস পায়নি পুলিশ। তবে জিডি এন্টির পরপরই লামা থানা পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ লামার ইয়াংছা থেকে চকরিয়ার মানিকপুর উচ্চ বিদ্যালয় এবং মানিকপুর থেকে চকরিয়া পৌর সদর পর্যন্ত সড়কের মোড়ে মোড়ে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের মাধ্যমে তাদের সন্ধান করার চেষ্টা চালাচ্ছে। নিখোঁজ শিক্ষার্থীদের পরিবার ও স্বজনরা কোনো হৃদয়বান ব্যক্তি তাদের সন্ধান পেলে দ্রুত থানা পুলিশ অথবা পরিবারের কাছে খবর দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।
ফ্লোরিডায় স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেট উৎক্ষেপণের পর ভোরের আকাশে জেলিফিশ আকৃতির এক দৃষ্টিনন্দন মেঘের সৃষ্টি…
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে কথা-কাটাকাটির জেরে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে…
ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক সতীর্থ ওয়েইন রুনি ক্রিস্টিয়ানো রোনালদোর সাম্প্রতিক কর্মকাণ্ড ও জাতীয় দলের ক্যাম্প ছাড়ার…
সাগরে স্বপ্নের নৌযান ডুবে ১৬ বছর বয়সী সন্তান আলবার্টকে হারানোর পর ৫০ দিন কক্সবাজারে অবস্থান…
হবিগঞ্জ শহরতলীর বহুলায় একটি বেওয়ারিশ কুকুরের অতর্কিত হামলায় নারী ও শিশুসহ অন্তত ৪৫ জন আহত…
চিত্রনায়ক ওমর সানী স্ত্রী মৌসুমী ও ছেলে ফারদিনকে নিয়ে সামাজিক মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য…
This website uses cookies.