জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সহিহভাবে অর্থসহ কোরআন পড়তে শেখা প্রত্যেকের জন্য ফরজ। তিনি মন্তব্য করেন যে, কোরআন শুধু পড়লেই হবে না, বরং তা শিখতে, বুঝতে এবং বাস্তব জীবনে মেনে চলতে হবে। তবেই দুনিয়া ও আখিরাতে মুক্তি পাওয়া সম্ভব।
শনিবার (২২ আগস্ট) রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় তা’লীমুল কুরআন বিভাগের আয়োজনে দিনব্যাপী জেলা ও মহানগরী দায়িত্বশীল সম্মেলনে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি কেন্দ্রীয় তা’লীমুল কুরআন বিভাগের সেক্রেটারি ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমের পরিচালনায় এবং অধ্যাপক ড. আবুল কালাম পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
ডা. শফিকুর রহমান বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর ওপর আল্লাহ পবিত্র কোরআন নাজিল করেছেন। আল্লাহর এই কিতাব মানুষকে সহিহভাবে পড়ার পাশাপাশি এর নির্দেশনা বুঝে জীবন পরিচালনা করতে হবে। তিনি আরও বলেন, মানুষ যখন আল্লাহর কিতাব মেনে চলেছে, তখন তারা দুনিয়ায় সম্মান ও শান্তির সঙ্গে বসবাস করেছে। কিন্তু যখনই মানুষ আল্লাহর কিতাব থেকে দূরে সরে গেছে, তখনই তাদের ওপর বিভিন্ন বালা-মুসিবত এসেছে এবং তারা পথভ্রষ্ট হয়ে লাঞ্ছিত ও অপমানিত হয়েছে।
জামায়াত আমির জোর দিয়ে বলেন, কুরআন-সুন্নাহর সঠিক জ্ঞান ছাড়া কোরআনের নির্দেশনা পালন করা বা অন্যদের আল্লাহর দিকে আহ্বান জানানো সম্ভব নয়। তিনি বলেন, মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিতে হলে নিজের জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআনের শিক্ষা বাস্তবায়ন করতে হবে। শুধু মুখে দাওয়াত দিলেই হবে না, বরং সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আন্তরিকতার সঙ্গে মানুষের কাছে আল্লাহর বাণী পৌঁছে দেওয়ার মাধ্যমেই কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে।
সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি বিশেষ অতিথির বক্তব্য রাখেন। এছাড়া বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ এবং তা’লীমুল কুরআন বিভাগের প্রধান উস্তাজ মাওলানা আব্দুর রহিম।
জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, জুলাই অভ্যুত্থানের পর বিএনপি দ্বিচারিতার আশ্রয়…
ভোলার বোরহানউদ্দিনে বসতবাড়ির আঙিনায় সবজি চাষ ও বাজার সংযোগ বিষয়ে আলোর দিশারী সংস্থার উদ্যোগে আয়বর্ধনমূলক…
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে গাড়িচাপায় ৭ শিক্ষার্থী আহত হয়েছেন। অভিযুক্ত সাদমান সাকিব বিশ্ববিদ্যালয়ের…
আঞ্চলিক অস্থিরতা ও যুদ্ধের মধ্যে উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপস করা হবে…
চলতি অক্টোবর মাসের প্রথম ১২ দিনে দেশে ১২৯ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা গত…
সহকর্মীদের সঙ্গে মুঠোফোনে কথা বলায় স্ত্রী বীথি আক্তারকে শ্বাসরোধে হত্যার পর ভারতে পালানোর চেষ্টাকালে মজনু…
This website uses cookies.