Header Premium (728×90)

Categories: জাতীয়

তেজগাঁও ও পল্টন থানার ওসিকে প্রত্যাহার করল ডিএমপি

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং পুলিশ প্রধানের আকস্মিক থানা পরিদর্শনের পরপরই তেজগাঁও ও পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনিক কারণ দেখিয়ে শনিবার রাতে ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের স্বাক্ষরিত পৃথক দাপ্তরিক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।

প্রত্যাহারকৃত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন তেজগাঁও থানার ওসি পুলিশ পরিদর্শক ক্যশৈনু এবং পল্টন মডেল থানার ওসি পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোস্তফা কামাল খান। আদেশে তাদের ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে। এই আদেশ ২২ আগস্ট ২০২৬ তারিখ থেকেই কার্যকর হবে।

এর আগে শনিবার বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আকস্মিকভাবে তেজগাঁও থানায় পরিদর্শনে যান। সেখানে উপস্থিতিতে তিনি থানার ওসিকে পাননি। অন্যদিকে, সন্ধ্যায় পুলিশ প্রধান ও ডিএমপি কমিশনার পল্টন মডেল থানা পরিদর্শনে গিয়ে ওসি মোহাম্মদ মোস্তফা কামাল খানকে সিভিল পোশাকে পান। এ সময় থানার কিছু কার্যক্রমে অসংগতি তাদের নজরে আসে বলে জানা গেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

পলাশবাড়ীতে প্লাবন হত্যা মামলার আসামি শ্রমিক লীগ নেতা লিটন গ্রেপ্তার

গাইবান্ধার পলাশবাড়ীতে আলোচিত শিবিরকর্মী রেজবুল হক সরকার প্লাবন হত্যা মামলার অন্যতম আসামি ও শ্রমিক লীগ…

24 minutes ago

ড. ইউনূসকে হয়রানি ও অপপ্রচারের ঘটনায় ১২ সাবেক উপদেষ্টার নিন্দা

ড. মুহাম্মদ ইউনূসকে ধারাবাহিকভাবে হয়রানি ও অনলাইনে অপপ্রচারের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন…

36 minutes ago

বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা বক্তব্যের প্রতিবাদ

বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আবু তাহেরের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে…

43 minutes ago

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা ২০২৭ প্রকাশ

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রথম শ্রেণিতে ডিজিটাল লটারির…

1 hour ago

বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই

বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন। মঙ্গলবার রাতে রাজধানীর এভারকেয়ার…

1 hour ago

ভাঙ্গুড়ায় গুমানী নদীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা

পাবনার ভাঙ্গুড়ায় গুমানী নদীতে আয়োজিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। এতে পাবনা ও সিরাজগঞ্জের…

1 hour ago

This website uses cookies.