Header Premium (728×90)

Categories: রাজনীতি

গাঁওকান্দিয়া ইউপি নির্বাচনে প্রার্থী হতে যুবদল নেতা শাহজাহানের গণসংযোগ

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ৭নং গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহজাহান মিয়া। স্থানীয় সরকার নির্বাচনের আভাস পাওয়ার পর থেকেই তিনি ভোটারদের মন জয় করতে দিনরাত গণসংযোগ ও সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।

স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় শাহজাহান মিয়া বিএনপির কেন্দ্রীয় নেতা ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোদ্ধা হিসেবে পরিচিত। দলীয় নেতাকর্মীদের মতে, নানা রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও তিনি দীর্ঘ প্রায় ১৭ বছর ধরে ব্যারিস্টার কায়সার কামালের পাশে থেকে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

সম্প্রতি গাঁওকান্দিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম, বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় গিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন শাহজাহান মিয়া। এ সময় তিনি ইউনিয়নের বিভিন্ন সমস্যা, মানুষের প্রত্যাশা ও স্থানীয় উন্নয়ন নিয়ে ভোটারদের সঙ্গে কথা বলছেন। পাশাপাশি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে সাংগঠনিক যোগাযোগও জোরদার করছেন।

স্থানীয় নেতাকর্মীদের দাবি, দীর্ঘ রাজনৈতিক পথচলায় নানা প্রতিকূল পরিস্থিতিতে শাহজাহান মিয়া দলীয় কর্মীদের পাশে থেকেছেন। ফলে তৃণমূলের নেতাকর্মীদের একটি বড় অংশের মধ্যে তাঁর প্রতি গভীর আস্থা তৈরি হয়েছে। এর আগে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনেও তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে উল্লেখযোগ্য সংখ্যক ভোট পেয়েছিলেন। সমর্থকেরা ওই নির্বাচনের ফলাফলকে তাঁর রাজনৈতিক অবস্থান ও জনসম্পৃক্ততার একটি শক্তিশালী ভিত্তি হিসেবে দেখছেন। এবারও তিনি সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মাঠে সক্রিয় রয়েছেন।

নিজের প্রস্তুতি ও লক্ষ্য নিয়ে শাহজাহান মিয়া বলেন, "দীর্ঘদিন ধরে গাঁওকান্দিয়ার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। রাজনীতির পাশাপাশি এলাকার মানুষের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক রয়েছে। জনগণ যদি আমাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করার সুযোগ দেন, তাহলে ইউনিয়নের উন্নয়ন, মানুষের অধিকার ও নাগরিক সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করতে চাই।"

গাঁওকান্দিয়া ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে শাহজাহান মিয়ার এই আগাম গণসংযোগ ও জনসম্পৃক্ততা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে শেষ পর্যন্ত নির্বাচনে প্রার্থিতা ও রাজনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নেয়, তা নিয়ে স্থানীয় পর্যায়ে চুলচেরা বিশ্লেষণ চলছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

পাকিস্তান ও কুয়েতের মধ্যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত

যৌথ প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা জোরদারে পাকিস্তান ও কুয়েতের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। বৃহস্পতিবার…

1 minute ago

মালয়েশিয়াগামী কর্মীদের জন্য অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ

মালয়েশিয়ায় কলিং ভিসায় যেতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীদের জন্য বায়ো-মেডিকেল স্বাস্থ্য পরীক্ষার প্রক্রিয়ায় নতুন নির্দেশনা জারি…

3 minutes ago

মিয়ানমারে পণ্য রপ্তানির অর্থ আসবে তৃতীয় দেশ থেকে, ছাড় দিচ্ছে এনবিআর

যুদ্ধ ও ডলার-সংকটে থাকা মিয়ানমারে বাংলাদেশি পণ্য রপ্তানির মূল্য তৃতীয় কোনো দেশ থেকে পরিশোধের সুযোগ…

16 minutes ago

নেপালে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, নিখোঁজ দেড় হাজার

নেপাল-তিব্বত সীমান্ত এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ৪৬৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।…

17 minutes ago

হরমুজ প্রণালি খুলতে শর্তের তালিকা তৈরি করছে ইরান

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি বাণিজ্য পথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে কূটনৈতিক তৎপরতা জোরদার…

32 minutes ago

শরীয়তপুরে সাংবাদিক মারধরের পর বিএনপি নেতার পাল্টা চাঁদাবাজির অভিযোগ

শরীয়তপুরে তিন সাংবাদিককে মারধর ও হুমকির ঘটনায় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মোল্লার বিরুদ্ধে…

49 minutes ago

This website uses cookies.