Header Premium (728×90)

Categories: শিক্ষা

মানারাত ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষায় অ্যাক্রেডিটেশন প্রস্তুতি বিষয়ক কর্মশালা

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এমআইইউ) ‘প্রিপারেশন ফর অ্যাক্রেডিটেশন টু হায়ার এডুকেশন অফ বাংলাদেশ’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট ২০২৬) আশুলিয়ায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের মিলনায়তনে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এই কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য প্রফেসর ড. মো. শাহ আমরান। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশ বিজ্ঞানী প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ও অন্যতম আলোচক হিসেবে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পরিচালক (অ্যাক্রেডিটেশন) প্রফেসর নাসির উদ্দিন আহমেদ কর্মশালায় অংশগ্রহণ করেন।

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. এবিএম মাহবুবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মো. মনিরুল ইসলাম মূল্যায়নমূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মাদ আবুল কালাম আজাদ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন অতিরিক্ত পরিচালক মো. মাহবুব আলাম।

কর্মশালায় বক্তারা বাংলাদেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন, অ্যাক্রেডিটেশন অর্জনের প্রস্তুতি, প্রয়োজনীয় মানদণ্ড পূরণ এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমকে আরও মানসম্মত করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ মানোন্নয়ন কার্যক্রমকে আরও শক্তিশালী করার ওপর তারা বিশেষ গুরুত্বারোপ করেন।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তারা এই কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারী শিক্ষক ও কর্মকর্তাদের মাঝে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) যৌথ স্বাক্ষরিত সনদপত্র বিতরণ করা হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

কাজের মাধ্যমে ‘ছায়া সিটি করপোরেশন’ গড়ার ঘোষণা সেলিম উদ্দিনের

বিরোধীদলের ছায়া সরকারের মতো এবার কাজের মাধ্যমে ‘ছায়া সিটি করপোরেশন প্রশাসন’ গঠন করার ঘোষণা দিয়েছেন…

7 minutes ago

নাটোর ছাত্রদল নেতার বিরুদ্ধে ইয়াবা ব্যবসার অভিযোগ

নাটোর শহরের একডালা বাবুর পুকুরপাড় এলাকায় জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক সাদ্দাম রেজার ছত্রছায়ায় ইয়াবা ব্যবসা…

10 minutes ago

আ.লীগকে ফেরাতে জামায়াত রাজনীতি ঘোলাটে করছে: ডিএসসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম অভিযোগ করেছেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার…

13 minutes ago

নকলায় শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল কিশোরীর

শেরপুরের নকলায় মৃগী নদীতে ডুবে যাওয়া এক শিশুকে উদ্ধার করতে গিয়ে লামিয়া আক্তার নামে এক…

15 minutes ago

জবি সাংবাদিকতা অ্যালামনাইয়ের নেতৃত্বে নজরুল-রাজু

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি হিসেবে…

20 minutes ago

মহেশপুর সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশী আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ…

23 minutes ago

This website uses cookies.