সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে আগামীকাল শনিবার সারাদেশে দোয়া ও মিলাদ মাহফিলের কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার ১৫ আগস্ট সারাদেশে দলের দলীয় কার্যালয়গুলোতে অথবা স্থানীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। রাজধানী ঢাকায় কেন্দ্রীয়ভাবে এই কর্মসূচি পালিত হবে সকাল ১১টায় নয়াপল্টনে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে।
বিএনপি এবং এর অঙ্গসংগঠনের সকল স্তরের নেতা-কর্মীদের এই কর্মসূচি যথাযোগ্য মর্যাদার সাথে পালন করার জন্য আহ্বান জানানো হয়েছে। ১৯৪৬ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণকারী খালেদা জিয়া মৃত্যুর পূর্ব পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রী গত বছরের ৩০ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। বর্তমানে দলটির নেতৃত্বে রয়েছেন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, যিনি ত্রয়োদশ সংসদ নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ে স্ত্রীকে ৪ লাখ টাকার বিনিময়ে ভারতে পাচারের চেষ্টার অভিযোগে স্বামীসহ চারজনকে গ্রেপ্তার…
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।…
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হক এবং সেকশন অফিসার নাজমুল হোসাইনকে জোরপূর্বক…
দীর্ঘ আট মাস বন্ধ থাকার পর অবশেষে ইউরিয়া উৎপাদনে ফিরলো যমুনা সার কারখানা। মঙ্গলবার রাত…
নির্ধারিত মূল্যে এলপিজি ও অটোগ্যাস বিক্রি নিশ্চিত করতে সব জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে। অসাধু…
পিরোজপুরের নেছারাবাদে ১ কেজি গাঁজাসহ রেজাউল করিম (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা…
This website uses cookies.