বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী আজ। ১৯৬৯ সালের ১২ আগস্ট জন্মগ্রহণকারী কোকো ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
তার জন্মদিন উপলক্ষে আজ বনানী কবরস্থানে নেতাকর্মীদের নিয়ে তার কবরে জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এছাড়া নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তার স্মরণে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
ব্যক্তিগত জীবনে অত্যন্ত সাধারণ ও অন্তর্মুখী স্বভাবের মানুষ ছিলেন আরাফাত রহমান কোকো। রাজনৈতিক পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও তিনি সবসময় প্রচারের আলো থেকে নিজেকে দূরে রাখতেন। তবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তার অবদান ছিল উল্লেখযোগ্য। ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে যুক্ত থেকে তিনি দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে ভূমিকা রাখেন এবং ক্রিকেটকে রাজনীতির প্রভাবমুক্ত রাখার চেষ্টা করেন। ক্রীড়া সংগঠক হিসেবে তার সেই ভূমিকা আজও স্মরণ করা হয়।
বিএনপির বর্তমান চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী তারেক রহমানের ছোট ভাই ছিলেন আরাফাত রহমান কোকো। তার মৃত্যুর পর থেকে প্রতিবছর জন্মদিনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাকে স্মরণ করে আসছেন।
নরসিংদীর মাধবদী পৌরসভায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি মামলায় মোট ৫ লাখ ২ হাজার টাকা জরিমানা…
তত্ত্বাবধায়ক সরকার কী প্রক্রিয়ায় এবং কাদের নিয়ে গঠিত হবে, সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া…
ময়মনসিংহের হালুয়াঘাটসহ বিভিন্ন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের নন-কমিউনিকেবল ডিজিজ (এনসিডি) কর্নারগুলোতে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের মতো…
জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় সিআইএসএফ ইউনিটে অভ্যন্তরীণ বাদানুবাদের জেরে সহকর্মীদের ওপর গুলি চালিয়েছেন এক…
দুই দশক ধরে অবস্থানের পর ইরাক থেকে মার্কিন সামরিক বাহিনী পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে। গত…
চট্টগ্রাম নগরের খুলশী থানার ওয়্যারলেস কলোনি এলাকায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে হৃদয় (১৬) নামের এক কিশোর…
This website uses cookies.