ভারতে কৃষকদের কাছ থেকে গোমূত্র সংগ্রহের উদ্দেশ্যে একটি নতুন 'পাইলট প্রকল্প' হাতে নিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাজ্যের বুলন্দশহরের ১৫টি গ্রামে প্রাথমিকভাবে এই কর্মসূচিটি চালু করা হয়েছে। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো কৃষকদের আয় বাড়ানো, গ্রামীণ নারীদের জন্য অতিরিক্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এবং দুধ না দেওয়া গবাদি পশুর রক্ষণাবেক্ষণে সহায়তা করা। এছাড়া, ভবিষ্যতে রাসায়নিক কাজের জন্য গোমূত্র মজুদ রাখার পরিকল্পনাও সরকারের রয়েছে।
সায়ানা তহসিলের নারসাইনা গ্রামে ড. প্রবীণের নেতৃত্বাধীন একটি কৃষক উৎপাদক সংগঠনের (এফপিও) মাধ্যমে প্রকল্পটি পরিচালিত হচ্ছে। বর্তমানে গ্রামগুলোতে প্রতিদিন প্রায় ৫০০ লিটার গোমূত্র সংগ্রহ করা হচ্ছে। সংশ্লিষ্ট গ্রামগুলোতে গোমূত্র সংগ্রহ ও সংরক্ষণের সুবিধার্থে ২০০ লিটার ধারণক্ষমতার ট্যাংক স্থাপন করা হয়েছে। সংগৃহীত এই গোমূত্র কৃষিকাজে কাঁচামাল হিসেবে ব্যবহারের পাশাপাশি রাসায়নিক কৃষি উপকরণের বিকল্প তৈরির সম্ভাবনা যাচাই করা হচ্ছে। ভবিষ্যতে প্রতি লিটার গোমূত্রের জন্য ২০ রুপি পর্যন্ত মূল্য দেওয়ার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।
এই প্রকল্পের সাথে গ্রামীণ নারীদের সরাসরি যুক্ত করা হয়েছে। প্রায় ৩০০ নারীকে নিয়ে এই যাত্রা শুরু হয়েছে এবং তাদের সকলকে প্রকল্পটির শেয়ারহোল্ডার করা হয়েছে। বর্তমানে গোমূত্র সংগ্রহে সহযোগিতা করা নারীদের প্রতি লিটারে ২ রুপি করে কমিশন দেওয়া হচ্ছে, যা তাদের জন্য বাড়তি আয়ের পথ খুলে দিয়েছে। সরকারি পরিকল্পনা অনুযায়ী, পাইলট প্রকল্পটি সফল হলে গোমূত্র সংগ্রহ ও ব্যবহারের বিষয়ে একটি আনুষ্ঠানিক নীতি তৈরি করা হবে এবং পরবর্তীতে তা উত্তরপ্রদেশের অন্যান্য এলাকাতেও সম্প্রসারণ করা হতে পারে।
তবে সরকারের এই উদ্যোগ নিয়ে তীব্র সমালোচনায় মুখর হয়েছে বিরোধী দল সমাজবাদী পার্টি (এসপি)। দলটির মুখপাত্র মোহাম্মদ আজম খান অভিযোগ করেছেন যে, আসন্ন নির্বাচনের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যেই এই প্রকল্পের আয়োজন করা হয়েছে। তিনি দাবি করেন, রাজ্যের গোশালা ও সেখানে থাকা গরুগুলোই বর্তমানে নিরাপদ নয়, তাই এই প্রকল্পের মাধ্যমে কোনো প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। এসপির এই অভিযোগের জবাবে বিজেপি মুখপাত্র হিরো বাজপাই পাল্টা মন্তব্য করেছেন যে, সমাজবাদী পার্টি সরকারের প্রতিটি উন্নয়নমূলক উদ্যোগের মধ্যেই ত্রুটি খুঁজে বেড়ানোর চেষ্টা করে।
টেস্টের দ্বিতীয় দিনে তানজিদ হাসান তামিমের ৭৪ এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অপরাজিত ২৮ রানের…
মানিকগঞ্জে ত্রুটিপূর্ণ যানবাহন শনাক্ত ও যানজট নিরসনে বিশেষ অবদানের জন্য সপ্তমবারের মতো পুরস্কৃত হলেন ট্রাফিক…
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিতর্কিত কুরিল দ্বীপপুঞ্জ সফরকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে…
বাংলাদেশে সক্রিয় সেল তৈরির মাধ্যমে আল-কায়েদা তাদের নেটওয়ার্ক সম্প্রসারণের চেষ্টা করছে বলে জাতিসংঘের নিরাপত্তা বিষয়ক…
রাজধানীর কাঁচাবাজারে সবজির দামে এখনো স্বস্তি ফেরেনি। সরবরাহ বাড়লেও ১৬ ধরনের সবজির মধ্যে ১২টির দামই…
জুলাই বিপ্লবের শহীদ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল কাইয়ুমের পরিবার সরকারি ভাতার ওপর নির্ভর করে চরম…
This website uses cookies.