অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টের দ্বিতীয় দিনে দারুণ ব্যাট করেছে বাংলাদেশ। মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত টাইগাররা ২ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করেছে। এর ফলে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের চেয়ে মাত্র ১৭ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। ক্রিজে অপরাজিত আছেন ওপেনার তানজিদ হাসান তামিম ৭৪ রানে এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ২৮ রানে। তৃতীয় উইকেটে এই দুই ব্যাটার এখন পর্যন্ত ৪৩ রানের জুটি গড়েছেন।
প্রথম সেশনে বাংলাদেশ হারিয়েছে কেবল মুমিনুল হকের উইকেট। ৪৯ রান করা মুমিনুল হক জশ হ্যজলউডের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। ৯৫ বলের এই ইনিংসের মাধ্যমে দ্বিতীয় উইকেটে তানজিদ ও মুমিনুলের ১০২ রানের জুটি ভেঙে যায়।
সেশনটিতে তানজিদ তামিম ছিলেন দুর্দান্ত। বিশেষ করে ওয়েবস্টারের বলে ডাউন দ্য উইকেট এসে মারা ছক্কাটি ছিল দেখার মতো। এছাড়া তার ড্রাইভ ও ব্যাকফুটে করা পাঞ্চগুলোও ছিল নজরকাড়া। ৬২ রানের মাথায় স্মিথ একবার তানজিদের ক্যাচ ছাড়েন। মাত্র দুই ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এটি তানজিদের প্রথম ফিফটি। দ্বিতীয় সেশনে তানজিদ ও নাজমুল হোসেন শান্তর জুটির দিকে তাকিয়ে আছে দল। অস্ট্রেলিয়া এই সেশনে তাদের ছয়জন বোলার ব্যবহার করেছে।
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন এক…
বাংলাদেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন ও বৈশ্বিক র্যাঙ্কিংয়ে অবস্থান শক্তিশালী করার লক্ষ্যে সোমবার রাজধানীর শেরাটন হোটেলে প্রথমবারের…
রাখাইন রাজ্যের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে বাংলাদেশ থেকে প্রায় তিন লাখ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে…
নারায়ণগঞ্জের চাষাঢ়ায় মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের সময় পুলিশের সঙ্গে গোলাগুলির ঘটনায় এসআই রফিক, এসআই নন্দন চন্দ্র…
গ্যাস ও বিদ্যুতের সংকট সমাধানে আগামী ছয় মাসের মধ্যে কার্যকর কোনো পরিকল্পনা থাকলে তা সরকারকে…
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে তার কবরে শ্রদ্ধা নিবেদন…
This website uses cookies.