Header Premium (728×90)

Categories: রাজনীতি

বিএনপির নতুন মহাসচিব হিসেবে আলোচনায় রিজভীসহ চার নেতা

জাতীয় সংসদে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে। দলের চেয়ারপারসন তারেক রহমানের সবুজ সংকেত পাওয়ার পর গত শনিবার তিনি রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার লিখিত সম্মতিপত্রে স্বাক্ষর করেছেন। সবকিছু ঠিক থাকলে মির্জা ফখরুল দেশের ২৩তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন। তিনি রাষ্ট্রপতি হলে তার বর্তমান পদ শূন্য হবে, আর তাই বিএনপির পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, তা নিয়ে দলটির ভেতরে ও বাইরে চলছে ব্যাপক আলোচনা।

বিএনপির নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী, অস্বাভাবিক কিছু না ঘটলে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ পরবর্তী মহাসচিব হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তাঁরা বলছেন, নির্মোহভাবে দেখলে বলা যায়, বিএনপির সর্বস্তরের তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে রিজভী আহমেদের। সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দলের অনেক সাংগঠনিক কাজে দীর্ঘসময় যুক্ত থাকায় সুযোগটা কাজে লাগিয়েছেন রিজভী। নিষ্ঠার সঙ্গে দলের দেওয়া দায়িত্বটুকু পালন করেছেন। বিগত ১৭ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে জেল-জুলুম সহ্য করে তিনি দলের প্রতি আনুগত্যের প্রমাণ দিয়েছেন। ২০১১ সালের ১৬ মার্চ তৎকালীন মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর মির্জা ফখরুল ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান এবং পরে স্থায়ীভাবে দায়িত্ব গ্রহণ করেন। সাধারণত সিনিয়র যুগ্ম মহাসচিবকে পরবর্তী মহাসচিব মনে করা হয়। প্রথমে মির্জা ফখরুলের মতো রিজভীকেও ভারপ্রাপ্ত মহাসচিব করা হতে পারে। এরপর কাউন্সিলে তাকে ভারমুক্ত করা হতে পারে।

মহাসচিব পদের দৌড়ে রিজভী ছাড়াও আরও তিন নেতার নাম আলোচনায় রয়েছে। তারা হলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ এবং অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এই চার নেতার সবাই জিয়া পরিবারের আস্থাভাজন এবং ছাত্রদলের সাবেক নেতা। বর্তমান সরকারে তারা প্রত্যেকেই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। সালাহউদ্দিন আহমদ স্বরাষ্ট্রমন্ত্রী, আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এবং ডা. এ জেড এম জাহিদ হোসেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। এছাড়া রুহুল কবির রিজভী প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্পবিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।

সালাহউদ্দিন আহমদের নামও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে; তিনি দলের নীতিনির্ধারণী পর্যায়ে কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘদিন ভূমিকা রেখে আসছেন। অন্যদিকে, আমির খসরু মাহমুদ চৌধুরীর কূটনৈতিক দক্ষতা ও আন্তর্জাতিক যোগাযোগের অভিজ্ঞতা দলকে বিশ্বমঞ্চে তুলে ধরতে সহায়ক হতে পারে। আবার ডা. এ জেড এম জাহিদ হোসেনকে দলের মাঠপর্যায়ের সংগঠক হিসেবে মূল্যায়ন করেন অনেকে। তবে তৃণমূল নেতা-কর্মীদের কাছে রুহুল কবির রিজভীর গ্রহণযোগ্যতা ও রাজপথে তার সক্রিয় উপস্থিতি তাকে অন্যদের চেয়ে এগিয়ে রেখেছে বলে মনে করছেন অনেক কেন্দ্রীয় নেতা।

এ বিষয়ে রুহুল কবির রিজভী জানান, মহাসচিব পদ নিয়ে দলের ভেতর কী আলোচনা হচ্ছে তা তার জানা নেই। তিনি দলের প্রতি শতভাগ আনুগত্য নিয়ে কাজ করছেন এবং দলের চেয়ারম্যান ও নীতিনির্ধারকরাই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে দলের সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আসবে এবং সেক্ষেত্রে রিজভীর মতো পরিচিত মুখ সংগঠনকে ধারাবাহিকতা দিতে পারবেন বলে ধারণা করা হচ্ছে। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত সাতজন নেতা বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ ২০১৬ সালের ১৯ মার্চ দলের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

জ্বালানি তেলের দাম বাড়ায় রাজধানীর বাজারে সবজির চড়া দাম

জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও পরিবহন খরচ বাড়ার অজুহাতে রাজধানীর খুচরা বাজারগুলোতে সবজির দাম এখনও…

2 minutes ago

তিন জোড়া কবুতরে শুরু, এখন সংসারের হাল ধরেছেন স্বপ্না রানী

মৌলভীবাজারের বীরগাঁও গ্রামের স্বপ্না রানী সরকার ছোট ছোট উদ্যোগের মাধ্যমে আজ নিজের সংসারের ভরসা হয়ে…

4 minutes ago

চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি

চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও ওভারফ্লো কনটেইনার ইয়ার্ড পরিচালনা ও রক্ষণাবেক্ষণে সংযুক্ত…

7 minutes ago

রেলের টিকিট কালোবাজারি বন্ধে এক মাসের দায়িত্ব চাইলেন মাহবুব কবীর

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-কক্সবাজার রুটে রেলের টিকিট কালোবাজারি সম্পূর্ণরূপে বন্ধ করার ঘোষণা দিয়েছেন সাবেক অতিরিক্ত সচিব…

13 minutes ago

পিরোজপুরে ভেজাল শিশুখাদ্য তৈরির কারখানা সিলগালা, মালিকের কারাদণ্ড

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় নকল ও ভেজাল শিশুখাদ্য তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মালামাল জব্দ করেছে…

15 minutes ago

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা: ছাত্রদল নেতার স্বীকারোক্তিতে কুষ্টিয়ায় তোলপাড়

কুষ্টিয়ায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা…

21 minutes ago

This website uses cookies.