কুষ্টিয়ায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় কুমারখালী থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে এই মামলার চেয়েও কুষ্টিয়ার রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের তোলপাড় সৃষ্টি করেছে জেলা ছাত্রদলের এক শীর্ষ নেতার প্রকাশ্য স্বীকারোক্তি। জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত প্রকাশ্যে স্বীকার করেছেন যে, নাসীরুদ্দীন পাটওয়ারীকে তারই এক অনুসারী বা ‘ছোট ভাই’ মারধর করেছে।
গত ৪ অক্টোবর রাতে কুষ্টিয়ার কুমারখালীর ঐতিহ্যবাহী লালন শাহের মাজার পরিদর্শনে গিয়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। মাজার পরিদর্শন শেষে রাত সোয়া ৮টার দিকে মূল ফটক দিয়ে বের হওয়ার সময় পূর্বপরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারে এবং লাঠি, বাঁশ, পাইপ, লোহার রড, পাথর ও দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করে। এ সময় তার ব্যবহৃত গাড়িটিও ভাঙচুর করা হয়। পরবর্তীতে পুলিশ পাহারায় তিনিসহ এনসিপির অন্য নেতারা মাজার প্রাঙ্গণ থেকে নিরাপদে বের হতে সক্ষম হন।
এই হামলার ঘটনায় গত ৭ অক্টোবর রাতে এনসিপির কুষ্টিয়া শাখার আহ্বায়ক জান্নাতুল ফেরদাউস টনি বাদী হয়ে কুমারখালী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়েছে, ঘটনার রাতে কুমারখালী থানায় মামলা করতে গেলে অজ্ঞাতনামা হামলাকারীরা থানা ঘেরাও করে ভয়ভীতি ও হুমকি দেয়। নিরাপত্তার স্বার্থে তারা তখন থানা থেকে চলে যেতে বাধ্য হন। পরবর্তীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা অনুকূলে না থাকায় এজাহার দিতে কিছুটা বিলম্ব হয়।
এদিকে, অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করার পেছনে পুলিশের চাপের কথা জানিয়েছেন এনসিপির জেলা শাখার সদস্য সচিব সুলতান মারুফ তালহা। তিনি বলেন, হামলার পর তাদের নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ার সময় কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছিলেন যে তার ওপর ওপর মহলের চাপ রয়েছে। আসামিদের নাম উল্লেখ করলে তিনি মামলা নিতে পারবেন না। এ কারণে বাধ্য হয়েই অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করতে হয়েছে।
তবে মামলার পর নতুন মোড় নেয় জেলা ছাত্রদল নেতার এক বক্তব্যে। গত বৃহস্পতিবার দুপুরে মিরপুর উপজেলার আমলা সরকারি কলেজে সাংবাদিকদের সামনে জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত বলেন, "নাসীরুদ্দীন পাটওয়ারী, আপনারা কিছুদিন আগে দেখেছেন, কুষ্টিয়ায় এসে উত্তম-মাধ্যম খেয়ে চলে গেছেন। উত্তম-মাধ্যম কে দিয়েছে, আমি জোর গলায় বলতে পারি—আমারই এক ছোট ভাই ছিল।"
ছাত্রদল নেতার এমন প্রকাশ্য স্বীকারোক্তির পর এনসিপি নেতারা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। সুলতান মারুফ তালহা বলেন, ছাত্রদল নেতার এই স্বীকারোক্তির পর আমরা পুলিশের যথাযথ ও কার্যকর ভূমিকা দেখতে চাই। আশা করি, হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে, তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬, ১২: ১৯আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ১২: ৪৬
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৪ অক্টোবর রাতে নাসীরুদ্দীন পাটওয়ারী কুষ্টিয়ার ঐতিহ্যবাহী লালন শাহের মাজার পরিদর্শনে যান। মাজার পরিদর্শন শেষে মূল ফটক দিয়ে রাত ৮টা ১৫ মিনিটের দিকে বের হওয়ার সময় দুর্বৃত্তরা পূর্বপরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা নাসীরুদ্দীন পাটওয়ারীর দিকে ডিম নিক্ষেপ করে এবং লাঠি,
৯ অক্টোবর ২০২৬ দেশজুড়ে পালিত হচ্ছে ৩০তম বিশ্ব ডিম দিবস। প্রাণিজ প্রোটিনের অন্যতম সহজলভ্য উৎস…
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক পেটানোর ঘটনায় চার ছাত্রদল নেতা ও হল সংসদ নেতার ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের…
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়ায় চলমান ফুটবল টুর্নামেন্ট বন্ধের প্রতিবাদে এবং তা পুনরায় চালুর দাবিতে মানববন্ধন…
অক্টোবরের শুরুতেই যশোরে এক পশলা বৃষ্টিতে স্বস্তি মিললেও অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান ফেরত মানুষের ভোগান্তি বেড়েছে।…
বাংলাদেশের জনজীবনে ‘মব’ বা জনতার হঠাৎ সংগঠিত হয়ে ওঠার সংস্কৃতি এক অদ্ভুত সামাজিক বাস্তবতা। কখনো…
জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও পরিবহন খরচ বাড়ার অজুহাতে রাজধানীর খুচরা বাজারগুলোতে সবজির দাম এখনও…
This website uses cookies.