সাতক্ষীরা-৪ আসনের আলোচিত জামায়াতের বহিষ্কৃত নেতা ও সংসদ সদস্য নজরুল ইসলামের কথিত স্ত্রী মোছা. মরিয়ম বেগম এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন। সম্প্রতি ‘জাগরণ’ নামের একটি ফেসবুক পেজে একটি কার্ড শেয়ার করার মাধ্যমে এই দাবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই পোস্টে দাবি করা হয় যে, আলোচিত এই সাবেক জামায়াত নেতার কথিত স্ত্রী পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি।
সামাজিক যোগাযোগমাধ্যমের ওই পোস্টে দাবির সপক্ষে পরীক্ষার ফলাফলের কোনো প্রমাণ, বিস্তারিত তথ্য বা সংশ্লিষ্ট কোনো সূত্রের উল্লেখ ছিল না। তবে পরবর্তীতে একটি গণমাধ্যমের অনুসন্ধানে এটি নিশ্চিত হওয়া গেছে যে, মোছা. মরিয়ম বেগম এবারের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন।
উল্লেখ্য, গত ২০ জুলাই রাতে গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। শুরুতে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে তৈরি বলে দাবি করা হলেও, পরবর্তীতে গাজী নজরুল ইসলাম নিজেই স্বীকার করেন যে ওই তরুণী তার দ্বিতীয় স্ত্রী। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তার দল জামায়াতে ইসলামী তাকে বহিষ্কার করে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আর আস্থা নেই বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তেহরান যুদ্ধের অবসানে…
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে নিজেদের জমা করা আমানত তুলতে গিয়ে বিপাকে পড়েছেন গ্রাহকেরা। এককালীন মূল…
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা ক্লিনিকে হামলা ও ভাঙচুরের ঘটনায় শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার…
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে ভারত থেকে দেশে ফিরে আইনি লড়াইয়ের মুখোমুখি হওয়ার পরিকল্পনা…
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের দুই শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় লেনদেন শুরু হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে…
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলের এক শিক্ষার্থী ঘুমন্ত অবস্থায় বিষধর কালাচ সাপের কামড়ে আহত হয়েছেন।…
This website uses cookies.