Header Premium (728×90)

জুলাইয়ে মূল্যস্ফীতি কমে ৮.৩২ শতাংশ, আট মাসের মধ্যে সর্বনিম্ন

দেশে মূল্যস্ফীতির চাপ কিছুটা কমেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মঙ্গলবারের প্রকাশিত হিসাব অনুযায়ী, জুলাই মাসে সাধারণ মূল্যস্ফীতির হার কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৩২ শতাংশে। এটি গত আট মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০২৫ সালের নভেম্বর মাসে সাধারণ মূল্যস্ফীতি ৮ দশমিক ৪৯ শতাংশে নেমেছিল।

পরিসংখ্যান অনুযায়ী, জুনে মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ১৬ শতাংশ। সেই হিসাবে এক মাসের ব্যবধানে মূল্যস্ফীতি কমেছে শূন্য দশমিক ৮৪ শতাংশীয় পয়েন্ট। গত বছরের জুলাই মাসে এই হার ছিল ৮ দশমিক ৫৫ শতাংশ।

জুলাই মাসে সামগ্রিক মূল্যস্ফীতি কমার পেছনে প্রধান ভূমিকা রেখেছে খাদ্যপণ্যের দামের নিম্নমুখী প্রবণতা। জুন মাসে খাদ্য মূল্যস্ফীতির হার ছিল ৮ দশমিক ৬০ শতাংশ, যা জুলাই মাসে ১ দশমিক ৪৪ শতাংশীয় পয়েন্ট কমে ৭ দশমিক ১৬ শতাংশে নেমে এসেছে। এটি ২০২৫ সালের অক্টোবরের পর খাদ্য মূল্যস্ফীতির সর্বনিম্ন হার; ওই মাসে সূচকটি ছিল ৭ দশমিক ৩৬ শতাংশ। গত বছরের একই সময়ে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৫৬ শতাংশ।

খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতিও কিছুটা হ্রাস পেয়েছে। জুন মাসে এই হার ছিল ৯ দশমিক ৬১ শতাংশ, যা জুলাই মাসে ৯ দশমিক ২৮ শতাংশে নেমে এসেছে। গত বছরের জুলাই মাসে এই হার ছিল ৯ দশমিক ৩৮ শতাংশ। চলতি বছরের মার্চে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ০৯ শতাংশ, যা জুলাইয়ের এই হারের চেয়ে কম। তবে সামগ্রিকভাবে খাদ্যবহির্ভূত পণ্য ও সেবার মূল্যস্ফীতির হার এখনো ৯ শতাংশের ওপরে অবস্থান করছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

শ্রীনগরে র‌্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে চাকরিচ্যুত সেনাসহ গ্রেপ্তার ৭

মুন্সীগঞ্জের শ্রীনগরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ চক্রের ৭ জনকে গ্রেপ্তার…

4 minutes ago

বিরোধী দলকে যুক্ত করে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধনের পরামর্শ সম্পাদকদের

সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ নিশ্চিত করে ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন বিভিন্ন…

5 minutes ago

ব্যক্তিগত বিষয় নয়, কাজের সমালোচনা করার আহ্বান জাবি উপাচার্যের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম সাংবাদিকদের ব্যক্তিগত বিষয় বাদ দিয়ে প্রশাসনের কাজের…

12 minutes ago

৪৮ ঘণ্টায় হরমুজে ১৯ জাহাজে হামলা ও মার্কিন ডুবোযান আটক ইরানের

গত ৪৮ ঘণ্টায় হরমুজ প্রণালিতে ১৯টি জাহাজে সরাসরি হামলা চালিয়েছে ইরান। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি…

18 minutes ago

ব্যান্টনের সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জিতল ইংল্যান্ড

ওভালে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে টম ব্যান্টনের সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে ২২৩ রানে হারিয়েছে ইংল্যান্ড।…

20 minutes ago

নামফলকে নিজের নাম দেখে উদ্বোধন না করেই ফিরলেন এমপি হাসনাত

উদ্বোধনী নামফলকে নিজের নাম খোদাই করা দেখে ক্ষুব্ধ হয়ে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ…

25 minutes ago

This website uses cookies.