Header Premium (728×90)

বিশ্বকাপ ক্যাম্পেইনের ২৬ বিজয়ীকে রবির বিশেষ পুরস্কার প্রদান

ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে রবি আজিয়াটা পিএলসি তাদের গ্রাহকদের জন্য আয়োজিত চারটি ক্যাম্পেইনের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছে। মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে রবির প্রধান কার্যালয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে রবির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক জিয়াদ সাতারা, চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম এবং হেড অব মার্কেটিং মো. শওকত কাদের চৌধুরীসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজয়ীরা তাদের পরিবারের একজন সদস্যকে সঙ্গে নিয়ে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

পুরস্কারপ্রাপ্ত ২৬ জন বিজয়ীর মধ্যে কুইজমাস্টারের ১১ জন, ‘ফটো ইন ফ্রন্ট অব গ্রাফিটি’ ক্যাম্পেইনের ১১ জন, ‘কে হবেন ফুটবলের অক্টোপাস?’ চ্যালেঞ্জের ৩ জন এবং ‘মান্থলি প্যাক বিশ্বকাপ ক্যাম্পেইন’-এর একজন গ্র্যান্ড প্রাইজ বিজয়ী রয়েছেন।

অনুষ্ঠানে রবির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও জিয়াদ সাতারা বলেন, ফুটবল বিশ্বকাপকে ঘিরে তাদের ক্যাম্পেইনগুলোর মূল লক্ষ্য ছিল গ্রাহকদের জন্য আরও আকর্ষণীয় ও আনন্দময় অভিজ্ঞতা নিশ্চিত করা। তিনি আরও বলেন, অংশগ্রহণকারীদের বিপুল উৎসাহ ও সাড়া কোম্পানিটিকে অনুপ্রাণিত করেছে এবং ভবিষ্যতেও উদ্ভাবনী ডিজিটাল উদ্যোগ ও গ্রাহক সম্পৃক্ততামূলক কার্যক্রমের মাধ্যমে এমন স্মরণীয় অভিজ্ঞতা নিশ্চিত করতে রবি প্রতিশ্রুতিবদ্ধ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

রূপগঞ্জের খাল দখলমুক্ত করে পুনঃখননের ঘোষণা দিলেন প্রতিমন্ত্রী ফরহাদ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরকারি দলের নেতাকর্মীদের দখলে থাকা খালগুলো উদ্ধার ও পুনঃখননের ঘোষণা দিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী…

6 minutes ago

গোপালগঞ্জে তীব্র লোডশেডিং, পুলিশের কাছে নিরাপত্তা চাইল ওজোপাডিকো

গোপালগঞ্জ শহরে তীব্র লোডশেডিংয়ের জেরে দপ্তরের নিরাপত্তা চেয়ে জেলা পুলিশ সুপারের কাছে চিঠি দিয়েছে ওয়েস্ট…

12 minutes ago

ফিফার বিনিয়োগ পরিকল্পনা নিয়ে ইনফান্তিনোর বিপক্ষে যুক্তরাষ্ট্র ও কানাডা

ফিফার টুর্নামেন্টের শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির সিদ্ধান্তের জেরে তীব্র সমালোচনার মুখে পড়েছেন সভাপতি জিয়ান্নি…

32 minutes ago

জনগণের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা গেলে রাষ্ট্র শক্তিশালী হয়: প্রধানমন্ত্রী

রাষ্ট্র শক্তিশালী করতে জনগণের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।…

33 minutes ago

শিক্ষামন্ত্রী ও আমলাদের নিয়ে ছাত্রদল কর্মীর আপত্তিকর পোস্ট, ক্ষোভ

শিক্ষামন্ত্রী ও আমলাদের নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করে তোপের মুখে পড়েছেন হবিগঞ্জের বানিয়াচংয়ের মো. এ…

35 minutes ago

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪

কলম্বিয়ায় আঘাত হানা ৭.৪ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪ জনে পৌঁছেছে। ধ্বংসস্তূপের নিচে…

42 minutes ago

This website uses cookies.