তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, শেখ হাসিনার এই দেশে আর কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই। শুধু তিনি নিজে নন, আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীলরাও এখন এমনটিই মনে করছেন। মঙ্গলবার (১৪ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতির বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করে উপদেষ্টা বলেন, সরকার তাকে দেশে ফিরিয়ে আনতে চায় এবং এ বিষয়ে ভারতের কাছে প্রত্যর্পণ আবেদনও করা হয়েছে। তিনি বলেন, ‘উনি যদি আসতে চান, আসুক। আমরা তো উনাকে নিয়ে আসতে চাইছি। আমরা জাস্টিস নিশ্চিত করতে চাই। তার মৃত্যুদণ্ড হয়েছে আদালতে। তিনি আসলে আদালত বিচার করবে।’
তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে সরকার তাকে স্বাগত জানাবে। তিনি তখন আইনি লড়াইয়ের সুযোগ পাবেন এবং আইসিটিতে বিদেশি আইনজীবী আনারও সুযোগ রয়েছে। ডা. জাহেদ উর রহমান বলেন, ‘পৃথিবীর শ্রেষ্ঠতম আইনজীবী তিনি আনুন। আইনজীবী তাকে ডিফেন্ড করার চেষ্টা করুক। বিচার প্রক্রিয়া স্বচ্ছ রাখার জন্য সেখানে অবজার্ভার রাখা এবং ভিডিও ক্যামেরা ব্যবহারের মতো আধুনিক ব্যবস্থা রাখা হয়েছে।’
এদিকে, বর্তমান সরকার জনগণের মাঝে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ছড়িয়ে দিতে চায় বলেও উপদেষ্টা উল্লেখ করেন। তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানে বিএনপিরও হিস্যা রয়েছে এবং এই জুলাই মাস যথাযথ মর্যাদায় পালন করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে গাড়িচাপায় ৭ শিক্ষার্থী আহত হয়েছেন। অভিযুক্ত সাদমান সাকিব বিশ্ববিদ্যালয়ের…
আঞ্চলিক অস্থিরতা ও যুদ্ধের মধ্যে উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপস করা হবে…
চলতি অক্টোবর মাসের প্রথম ১২ দিনে দেশে ১২৯ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা গত…
সহকর্মীদের সঙ্গে মুঠোফোনে কথা বলায় স্ত্রী বীথি আক্তারকে শ্বাসরোধে হত্যার পর ভারতে পালানোর চেষ্টাকালে মজনু…
মাদক কারবারি, চাঁদাবাজ ও ভূমি দখলবাজদের বিরুদ্ধে কোনো ধরনের শিথিলতা না দেখিয়ে কঠোর আইনি ব্যবস্থা…
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ…
This website uses cookies.