মঙ্গলবার বিকেলে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় এইচএসসি পরীক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। সিটি কলেজের পরীক্ষার্থী মো. মিরাজ হোসেন শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিনটি সুনির্দিষ্ট দাবি ঘোষণা করেন।
শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে মঙ্গলবার সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং তার ‘অসংগতিপূর্ণ’ বক্তব্যের জন্য জাতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা। এছাড়া, ১৩ জুলাই অস্বস্তিকর পরিবেশে যারা পরীক্ষা দিয়েছেন এবং যারা পরীক্ষা দিতে পারেননি, তাদের বিষয়টি বিবেচনায় নিয়ে ওই পরীক্ষা পুনরায় নেওয়ার দাবি জানানো হয়েছে। পাশাপাশি বুধবারের এইচএসসি পরীক্ষা বাতিল করে নতুন রুটিন প্রকাশ এবং প্রশ্নপত্রের মান শিক্ষার্থীবান্ধব করার আহ্বান জানিয়েছেন তারা।
বিকেল পৌনে ৪টার দিকে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব এলাকায় অবস্থান নিলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, যার ফলে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তাদের অভিযোগ, সকাল থেকে আন্দোলন চললেও এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কেউ তাদের সঙ্গে আলোচনায় বসেননি।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে রাজধানীর সায়েন্সল্যাবে অবস্থান কর্মসূচি থেকে শিক্ষার্থীদের পক্ষে এ ঘোষণা দেন সিটি কলেজের পরীক্ষার্থী মো. মিরাজ হোসেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পশু জবাইয়ে প্রশাসনের নিষেধাজ্ঞার প্রতিবাদে ১ লাখ ২৫ হাজার টাকা মূল্যের একটি…
লিওনেল মেসির বিদায়ের পর আর্জেন্টিনা জাতীয় দলের পরবর্তী দুই প্রতিপক্ষ নির্ধারণের কাজ শুরু করেছেন কোচ…
সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীম নামের এক যুবককে ফেসবুক লাইভ করে লোক জড়ো…
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে একদল মাদক কারবারি। ইয়াবাসহ আটক…
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে এবং বিদ্যুৎ খাতের ব্যয় সাশ্রয়…
দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় রোপিত চারাগাছ বাঁচিয়ে রাখতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন…
This website uses cookies.