জাতীয় সংসদের চলমান অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন বিরোধী দলের সদস্যরা। সোমবার (১৩ জুলাই) সংবিধান সংশোধনসংক্রান্ত একটি বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ নরুল ইসলাম মনি। এই কমিটি গঠনের সিদ্ধান্তকে কেন্দ্র করেই মূলত বিরোধী দলের সদস্যরা সংসদ থেকে বেরিয়ে যান।
গঠিত এই বিশেষ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে এই কমিটি গঠনের প্রক্রিয়া নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন বিরোধী দলের সদস্যরা।
ওয়াকআউটের আগে সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, তারা দুটি শপথ নিয়েছেন—একটি সংসদ সদস্য হিসেবে এবং অপরটি সংস্কার পরিষদের সদস্য হিসেবে। এই দুটি শপথই এখন বিদ্যমান রয়েছে। তিনি অভিযোগ করেন, এই শপথগুলোকে বাইপাস করার উদ্দেশ্যেই কমিটি গঠন করা হয়েছে, যা তারা প্রত্যাখ্যান করছেন। তিনি আরও জানান, তাদের আগের অবস্থানেই তারা অনড় রয়েছেন।
ডা. শফিকুর রহমান বলেন, গণতন্ত্রের দাবিই হচ্ছে জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া। গণভোটের রায় উপেক্ষা করা হলে তা গণতান্ত্রিক পদ্ধতির ওপর মানুষের আস্থা নষ্ট করবে এবং ভবিষ্যতে মানুষ বিদ্রোহী হয়ে উঠতে পারে বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, আমরা মনে করি গণতন্ত্রের দাবিই হচ্ছে জনগণের মতামত মেনে নেওয়া। সেই মতামত ৭০ শতাংশের পাশাপাশি জনগণের মতামত। গণভোটের মতামত যদি এভাবে শেষ হয়ে যায় তবে ভবিষ্যতে গণতান্ত্রিক এই পদ্ধতির ওপর মানুষ শুধু আস্থাই হারাবে না, বিদ্রোহী হয়ে পড়বে।
দীর্ঘ বিরতির পর রাঙামাটির সাজেক পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য পুনরায় খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।…
সারাদেশে পূজা উদযাপনে সর্বাত্মক রাজনৈতিক সহযোগিতা করার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও…
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্ত এলাকা থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পুলিশের দুই সদস্যকে ধরে…
দক্ষিণ ইয়েমেনের এডেন শহরে অবস্থিত আল-মাশিক প্রেসিডেন্সিয়াল প্যালেসে ইরানপন্থি হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় দুই জন…
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পশু জবাইয়ে প্রশাসনের নিষেধাজ্ঞার প্রতিবাদে ১ লাখ ২৫ হাজার টাকা মূল্যের একটি…
লিওনেল মেসির বিদায়ের পর আর্জেন্টিনা জাতীয় দলের পরবর্তী দুই প্রতিপক্ষ নির্ধারণের কাজ শুরু করেছেন কোচ…
This website uses cookies.